দুবাইয়ে ভয়াবহ বন্যা, ডুবে গেছে বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১০:২৮ এএম

মরুর দেশ আরব আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রবল বর্ষণে ডুবে গেছে দেশটির দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। অসংখ্য ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত, পাকিস্তান, সৌদি আরব ও যুক্তরাজ্যসহ অরও অনেক দেশের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে দুবাই বিমানবন্দর। এতে বিপাকে পড়েছে বহু যাত্রী।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার শতাধিক উড়োজাহাজ অবতরণের কথা ছিল বিশ্বের ব্যস্ততম এ বিমানবন্দরে। কিন্তু ঝড়–বৃষ্টির কারণে তা বিঘ্নিত হয়েছে। আর যেসব ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলোও আজ সকাল (বুধবার) পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, প্রবল বর্ষণের কারণে দুবাই মল এবং মল অফ এমিরেটসের একাংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া গোড়ালি পানিতে তলিয়ে গেছে দুবাই মেট্রো স্টেশন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে রাস্তা–ঘাট ভেসে যাচ্ছে। তার ভেতর দিয়ে কেনোমতে এগিয়ে যাচ্ছে যানবাহন।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, দুবাইয়ের একটি শপিংমলের ছাদ ধসে পড়েছে।

গত কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে বাহরাইনেও বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া ওমানে বন্যায় ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওমানের কর্মকর্তারা জানান, মৃতদের মধ্যে নয়জনই স্কুলের শিক্ষার্থী। গত রোববার সামাদ আ'শানে তাদের গাড়ি চালকসহ বন্যার পানিতে ডুবে যায়। 

গতকাল মঙ্গলবার সকালে দুবাইতে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ বুধবারেও সারাদিন বৃষ্টি হবে। এছাড়া বাহরাইন, কাতার ও সৌদি আরবেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

গত বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আয়োজন করেছিল ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ওই সম্মেলনেই সতর্ক করা হয়েছিল যে, বৈশ্বিক উষ্ণতার কারণে কারণে বন্যা দেখা দিতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০ মিনিটের ব্যবধানে অন্তত ৭টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার ভোরে দুবাইয়ের উপকূলে অবস্থিত জেবেল আলি শিল্পাঞ্চলে এসব বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯৫-২০১৩ পর্যন্ত তাঁর শাসনামলে কাতারের অর্থনীতি, সংবিধান ও আন্তর্জাতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়।
টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বিভিন্ন অঞ্চল। বুধবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে,...
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস) বাংলাদেশে নিজেদের সেল বা ক্ষুদ্র সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে...
ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তে দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যে গুলি চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
নোয়াখালীতে হাতে ওয়াকিটকি নিয়ে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে পোশাক পরে সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে বাসা থেকে তুলে নেওয়ার চেষ্টাকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে...
শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো (৬২) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ আগস্ট কলম্বোতে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় খেলোয়াড়দের হাতাহাতির...
লোডিং...

এলাকার খবর