‘নদীতে পরিণত হয়েছে দুবাইয়ের রাস্তাঘাট’

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ পিএম

ভারী বর্ষণে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের মধ্যে একটি হলো দুবাই। এই শহরের আকাশচুম্বী দালান থেকে মেট্রোস্টেশন পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। বন্যার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলও বিঘ্নিত হচ্ছে। 

এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দুবাইয়ে বন্যার বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে।  এমনই এক ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারকারী লেখেন, ‘আমি নিশ্চিত মানুষজন ঘর থেকে বের হবে না। রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছে।’ 

ওই ভিডিওটি একটি ছাদ থেকে ধারণ করা হয়েছে। যাতে দেখা যায়, একটি ল্যান্ড ক্রুজার গাড়িও ডুবে যাচ্ছে। আন্তর্জাতিক যাত্রীদের জন্য বিশ্বের ব্যস্ততম এয়ার হাব দুবাইকে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইটের সূচি পরিবর্তন করতে হয়েছে।

বিমানবন্দরের রানওয়েগুলোও পানিতে ডুবে গেছে। পার্কিং করা উড়োজাহাজগুলোকেও অর্ধডুবন্ত অবস্থায় দেখা গেছে। 

গতকাল মঙ্গলবার সকালে দুবাইতে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ বুধবারেও সারাদিন বৃষ্টি হবে। এছাড়া বাহরাইন, কাতার ও সৌদি আরবেও বৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে ওমানে বন্যায় ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  

গত বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আয়োজন করেছিল ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ওই সম্মেলনেই সতর্ক করা হয়েছিল যে, বৈশ্বিক উষ্ণতার কারণে কারণে বন্যা দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে জলোচ্ছ্বাসজনিত বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে বাতিল হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ঝড়ের কারণে বিদ্যুৎ...
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদকে সহায়তা দিতে জরুরি বৈঠকের পরিকল্পনা করছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের সেনাপ্রধানরা এই বৈঠকে অংশ নিতে পারেন।
সৌদি আরবকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে বাব আল-মানদেব প্রণালীতে মার্কিন জাহাজ চলাচল বন্ধের...
শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল। পরিস্থিতির অবনতির শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...
রাজধানীর মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির অভিযোগের পর হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’...
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকার দিকে রওনা হয়েছিল পাবনার তিন স্কুলছাত্রী। পাবনা থেকে বাসে নাটোর, পরে রংপুর হয়ে কুড়িগ্রামে পৌঁছায় তারা। তবে অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় শেষ...
পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন ৪ ঘণ্টা বন্ধ রাখে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা। সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫নং গেইটে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর