গুগলকে টেক্কা দিতে সার্চ ইঞ্জিন আনছে ওপেনএআই!

আপডেট : ১৩ মে ২০২৪, ০৮:১৩ এএম

গুগলকে টেক্কা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) সার্চ ইঞ্জিন চালু করতে পারে চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই। আজ সোমবার ওপেনএআইয়ের নতুন সার্চ ইঞ্জিন চালু করার এ ঘোষণা আসতে পারে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন এ তথ্য জানা যায়।

ব্লুমবার্গ ও ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, গুগল ও এআই সার্চ স্টার্টআপ পারপ্লেক্সিটির সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যে নিজস্ব সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করছে ওপেনএআই। তবে এ বিষয়ে রয়টার্সকে কোনো মন্তব্য করতে সম্মত হয়নি ওপেনএআই।

ওপেনএআইয়ের সার্চভিত্তিক পণ্যটি কোম্পানির ফ্ল্যাগশিপ পণ্য চ্যাটজিপিটি’র ‘এক্সটেনশন’ হিসেবে কাজ করবে। ফলে ওয়েব থেকে সরাসরি তথ্য সংগ্রহের জন্য জনপ্রিয় এই চ্যাটবটটি ব্যবহারের সুবিধা পাবে ব্যবহারকারীরা। এটি গুগল থেকে দ্রুত গতিতে কাজ করবে বলে জানা গেছে।

কবে এবং কীভাবে এই টুল অ্যাক্সেস করতে সক্ষম হবেন ব্যবহারকারী, সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে প্রতিবেদনগুলোর তথ্য অনুসারে, ব্যবহারকারীরা শিগগিরই এটিতে অ্যাক্সেস পেতে পারেন। এই সার্চ ইঞ্জিন সক্রিয় হওয়ার পর ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা...
যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার আবহে পর্তুগালের লিসবনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৬’। উদ্বোধনী মঞ্চে নাচ ও নানা কসরত দেখিয়ে দর্শকদের নজর কেড়েছে চীনা...
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় (মেনা) ইন্টারনেট সংযোগের ঘাটতি কমানো এবং বৈশ্বিক টেলিযোগাযোগ মানদণ্ডে সমন্বয়ের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) দোহা ২০২৬। কাতারের...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণা, তথ্য বিশ্লেষণ ও গেমিংয়ের জন্য নতুন কম্পিউটার ও ল্যাপটপ দেশের বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মাধ্যমে...
ইসরায়েলে নতুন সরকার গঠন করতে হলে গাদি আইজেনকটকে কাটিয়ে উঠতে হবে আদর্শগত বিভাজন আর সংকীর্ণতা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন আদায় করতে হবে আরও ১৩টি আসনের নেতাদের। এদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
ইয়েমেনে যুদ্ধ চালাতে নিজেদের অর্থের জোগান ব্যবস্থা আরও শক্ত করেছে হুতিরা। কর, শুল্ক, বিভিন্ন ধরনের ফি, তেল বিক্রি এবং সাধারণ মানুষের কাছ থেকে নেয়া অনুদান, বিভিন্ন উৎস থেকে আসা অর্থের বড় অংশই যাচ্ছে...
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর