শুধু কন্যাসন্তান থাকলে সম্পত্তি ভাগ কীভাবে হবে? 

আপডেট : ২৩ মে ২০২৪, ০৫:০২ পিএম

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, মৃত ব্যক্তির কন্যাই যদি একমাত্র সন্তান হন, তাহলে সেই কন্যা মোট সম্পত্তির অর্ধেক পাবে। যদি একাধিক কন্যা থাকে এবং পুত্র সন্তান না থাকে, তবে কন্যারা মোট সম্পত্তির দুই–তৃতীয়াংশ পাবে এবং এ অংশ সব কন্যার মধ্যে সমান ভাগে ভাগ হবে। বাকি সম্পত্তি অন্যরা পাবেন। 

বাবার মৃত্যুর সময় যদি তাঁর স্ত্রী অর্থাৎ মেয়ের মা বেঁচে থাকেন, তাহলে তাঁর স্ত্রী সম্পত্তির এক–অষ্টমাংশ পাবেন এবং একমাত্র কন্যা সম্পত্তির অর্ধেক পাবে এবং বাকি সম্পত্তি অন্যরা পাবে। যদি স্ত্রী বেঁচে থাকেন এবং একাধিক কন্যা থাকে এবং কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে কন্যারা সম্পত্তির দুই–তৃতীয়াংশ পাবে।

আর যদি মৃত ব্যক্তির স্ত্রী অর্থাৎ মেয়ের মা বেঁচে না থাকেন, তাহলে তাদের পুরো সম্পত্তির অর্ধেক তাঁর একমাত্র মেয়ে পাবে। একাধিক মেয়ে থাকলে পুরো সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে। এর  পর বাকি সম্পত্তি অন্য ওয়ারিশরা পাবে।

এক্ষেত্রে উল্লেখ্য, মৃত ব্যক্তির বাবা কিংবা মা জীবিত থাকলে কন্যা সন্তানের পাশাপাশি বাবা, মা এক–তৃতীয়াংশ পাবে। মৃত ব্যক্তির অন্য কোনো ধরনের ওয়ারিশ না থাকলে তখনই কেবল কন্যা বা কন্যারা পুরো সম্পত্তি পাবে। মৃত ব্যক্তির এক বা একাধিক কন্যা সন্তান থাকলে এবং তাঁর ভাই-বোন জীবিত না থাকলে, ভাই বা বোনের ছেলেরা ক্রমান্বয়ে সম্পত্তির ভাগ পাবে। আপন ভাই বা বোন না থাকলে সৎ ভাই, সৎ বোন (যারা অন্য মায়ের সন্তান) কিংবা তারা না থাকলে সৎ ভাইয়ের পুত্র থাকলেও অবশিষ্ট ভোগী হিসেবে তারাও সম্পত্তির ভাগ পাবে।

পুত্র সন্তান না থাকলে কেউ তাঁর এক বা একাধিক কন্যাকে জীবিত অবস্থায় সম্পত্তি হেবা বা দান করে যেতে পারেন। তবে এ দান করতে হবে যথাযথ উপায়ে এবং দানের সব আইন মেনে। যেমন– প্রথমত, দানটি অবশ্যই ঘোষিত হতে হবে। দ্বিতীয়ত, দানকৃত সম্পত্তি কন্যার দখলে দিয়ে দিতে হবে বা হস্তান্তর করে দিতে হবে এবং দানের লিখিত দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে।

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন। ফাইল ছবিঅপ্রাপ্তবয়স্ক কন্যাকেও দান করা যাবে। তবে সম্পত্তির দখল কন্যা প্রাপ্তবয়স্ক হওয়ার পরই দিয়ে দিতে হবে। কন্যাকে উইল করে সম্পত্তি দেওয়া যাবে। মনে রাখতে হবে, কন্যা সন্তানকে পুরো সম্পত্তির এক–তৃতীয়াংশের বেশি উইল করা যাবে না। এর বেশি উইল করলে অন্য উত্তরাধিকারীদের সম্মতি লাগবে।

আর উইল কার্যকর হবে উইলকারীর মৃত্যুর পর। অনেকে মেয়ে বা মেয়েদের হেবা করে দিয়ে মেয়ের কাছে থেকে পাওয়ার অব অ্যাটর্নি দলিলের মাধ্যম সম্পত্তি বিক্রি এবং তত্ত্বাবধান করার ক্ষমতা দিয়ে থাকে। এ ধরনের পাওয়ার অব অ্যাটর্নি হতে হবে রেজিস্ট্রিকৃত এবং সাবালক মেয়ের সম্মতিতে।

লেখক: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 
উত্তরবঙ্গের জনগণের দাবি বিবেচনায় নিয়েই ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি যুক্ত করা হয়েছে বলে জানিছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিস্তা মহাপরিকল্পনা...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর