বাড়িতে বানাতে পাবেন মজাদার স্বাদের স্যুপ। এখন আর আপনাকে স্যুপ থেকে যেতে হবে না রেস্তোরাতে। গ্রিক চিকেন অ্যান্ড লেমন স্যুপের রেসিপি দিয়েছেন তাবাসসুম রহমান। রাতের ডিনার বা সকালের নাশতা সেরে নিতে পারেন এই স্যুপ দিয়ে। জেনে নিন মজার এই স্যুপটি কীভাবে বানাবেন।
উপকরণ: চিকেন ব্রেস্ট ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ চা-চামচ, রসুন কুচি ১ চা-চামচ, পাতিলেবুর রস ২ টেবিল চামচ, শুকনা মরিচের গুড়া ১ চা-চামচ, অলিভ অয়েল ১ চা-চামচ, সেলেরি পাতা ৪-৫টা, লবণ স্বাদমতো, গোল মরিচের গুড়া ১/২ চা-চামচ, লেবুর খোসা কুরানো ১ চা-চামচ, চিজ (কুরানো) ১ চা-চামচ, পেঁয়াজ পাতা কুচি ১ চা-চামচ এবং চিকেন স্টক ৪ কাপ।
প্রণালী: একটি প্যানে সামান্য অলিভ অয়েল নিয়ে, তাতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন। পেঁয়াজ একটু ভাজা হলে রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করুন। তারপর চিকেন ব্রেস্ট ছোট ছোট টুকরো করে প্যানে দিন। চিকেন সেদ্ধ হয়ে এলে তাতে চিকেন স্টক, পাতিলেবুর রস, খানিকটা পাতিলেবুর খোসা, গোল মরিচের গুড়া এবং স্বাদমতো লবণ দিন। মিশ্রণ ফুটে উঠলে শুকনা মরিচের গুড়া, চিজ, বাকি পাতিলেবুর খোসা এবং পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। যেকোনো ব্রেড, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন।


ইরানি মাটন স্যুপ বানাবেন যেভাবে
