হেয়ার ড্রায়ার ব্যবহার করলে কি চুলের ক্ষতি হয়?

আপডেট : ২৫ মে ২০২৪, ০৫:১৪ পিএম

গোসলের পর চুল শুকাতে হেয়ার ড্রায়ার আমরা অনেকেই ব্যবহার করি। কিন্তু এতে কি চুলের কোনও ক্ষতি হচ্ছে? এ ব্যপারে আমরা অনেকেই উদাসীন। অনেকেই মনে করেন ব্লো ড্রাই করা বা হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল শুকানো খুবই খারাপ। চুলের ক্ষতি এড়াতে এয়ার ড্রাই করা উচিত।

এয়ার ড্রাই কথাটি অনেকের কাছে নতুন মনে হতে পারে। হেয়ার ড্রায়ারে না শুকিয়ে, সাধারণ বাতাসে শুকানোর কৌশলকে বলা হয় এয়ার ড্রাই। এটি চুল শুকানোর প্রাকৃতিক পদ্ধতি। এতে হেয়ার ড্যামেজ হওয়ার আশঙ্কাও কম। তাহলে কি হেয়ার ড্রায়ারে চুলের ক্ষতি করছেন? টাইমস অব ইন্ডিয়ায় বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশটির ত্বকরোগ বিশেষজ্ঞ ডা. আঁচল পন্থ।

চুল পাতলা হলে ব্লো ড্রাই করার দরকার নেই। ছবি: ফ্রিপিক

তাঁর মতে, চুল যদি ঘন হয়, তবে ব্লো ড্রাই করাই ভালো। কারণ ঘন চুল শুকাতে সময় বেশি লাগে। আর চুল অনেকক্ষণ ভিজে থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে। ভেজা এবং নরম চুল সহজে ভেঙে যেতে পারে। আবার অনেক সময় গোড়া থেকে উঠে আসতে পারে। চুলের গোড়া ভেজা থাকলে স্ক্যাল্পের সমস্যা তৈরি হতে পারে। আর চুল পাতলা হলে ব্লো ড্রাই করার দরকার নেই। কারণ এই চুল শুকাতে খুব বেশি সময় লাগে না। তাই বাতাসেই শুকিয়ে যাবে চুল।

চিকিৎসকের মতে, সঠিক নিয়মে ব্লো ড্রাই করলে চুলের তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন, হেয়ার ড্রায়ারের তাপমাত্রা কম রাখতে হবে। অর্থাৎ লো হিটে ব্যবহার করুন। চুল থেকে অন্তত ৬ ইঞ্চি দূরে রাখুন ব্লো ড্রায়ার। উপর থেকে নিচ পর্যন্ত একই তাপমাত্রায় ড্রায়ারটি ব্যবহার করতে হবে। চুল শুকানোর আগে হিট প্রোটেক্টিং সিরাম লাগিয়ে নিন।

আপনার চুল যদি ঘন হয়, তবে অবশ্যই ব্লো ড্রায়ার ব্যবহার করুন। আর পাতলা হলে এই ধরনের হেয়ার ড্রায়ার ব্যবহারের কোনও প্রয়োজন নেই। তবে বাইরে যদি জরুরী কাজ বা প্রোগ্রামে যেতে হয়, সেটি ভিন্ন কথা। আবার যদি আপনার স্ক্যাল্প তৈলাক্ত হয়, তবে মাঝে মাঝে ব্লো ড্রাই করতে পারে।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর