মাছের ডিমের মজাদার রেসিপি

আপডেট : ৩১ মে ২০২৪, ১১:৫২ এএম

মাছের ডিমের বড়া বা বড়ার ঝোলের তরকারি আমরা কমবেশি সবাই খেয়েছি। কিন্তু মাছের ডিম দিয়ে অন্য রান্নাও কিন্তু করা যেতে পারে। তাই আপনাদের জন্য রইল মাছের ডিমের মজাদার এক রেসিপি। মজার এই রেসিপি দিয়েছেন ফারহানা ইয়াসমিন

উপকরণ: মাছের ডিম, পিয়াজ কুঁচি ১/২ কাপ, লবণ, হলুদ, মরিচের গুড়ো (পরিমাণমতো), জিরার গুড়া ১ চা চামচ, রসুন পেস্ট ১ চা–চামচ, টমেটো কুচি ১টা, আলু ১টা (কুঁচি), লেবু পাতা, পেঁয়াজ, রান্নার তেল ও সামান্য গরমমসলার গুড়া।

ভাত বা রুটি দিতে খেতে পারেন এই মাছের ডিম। ছবি: ফারহানা ইয়াসমিন

প্রণালী: প্রথমে মাছের ডিম ভালোভাবে ধুয়ে অল্প হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিন ৪-৫ মিনিট। এরপর প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজতে থাকুন। ব্রাউন হয়ে এলে তাতে আলু, সামান্য লবণ, মরিচ, হলুদ, জিরা গুড়া, রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন।

এরপর একটা টমেটো কুঁচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে অল্প পানি দিন। আলু মোটামুটি সেদ্ধ হয়ে এলে তাতে মাছের ডিম দিয়ে দিন। এরপর অল্প পানি দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। তারপর কয়েকটি কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু পাতা ৩/৪ টা (যদি থাকে) দিন। রান্না হয়ে গেলে চুলা থেকে নামানোর আগে এক চিমটি গরম মসলা গুড়া দিতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল মাছের ডিমের মজাদার রেসিপি।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
ব্রাজিলের রিও ডি জেনিরোতে মাঝআকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাইলট ও আরোহীসহ মোট ৬ জন নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে এ খবর।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টিকে বাংলাদেশের পুলিশের নয়, বরং ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে...
নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জাপান। দুইবার পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক এশিয়ার দেশটির।
লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবে দুই দেশ। এছাড়া, ইরানি বন্দরগুলো থেকে তুলে নেওয়া হয়েছে মার্কিন নৌ-অবরোধ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর