কে আসছেন যুক্তরাজ্যের ক্ষমতায়? 

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১২:২১ পিএম

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হচ্ছে, ১৪ বছরের রাজত্ব হারাতে পারে কনজারভেটিভ পার্টি। কারণ এবার লেবার পার্টিকে ক্ষমতায় দেখতে চান অনেক ব্রিটিশ নাগরিক। অন্যদিকে, দেশটিতে এবারের নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভুত ৩৪ জন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী দল লেবার পার্টির মধ্যে। শেষ মুহুর্তে নির্বাচনি প্রচার নিয়ে ব্যস্ত দল দুটি।

তবে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লেবার পার্টি। বিভিন্ন জরিপের পূর্বাভাস বলছে, ১৪ বছরের রাজত্ব হারিয়ে কনজারভেটিভ পার্টির বদলে ক্ষমতায় আসতে পারে বিরোধী লেবার পার্টি।  নির্বাচনে রেকর্ড ব্যবধানে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি।  

বিভিন্ন জরিপ অনুযায়ী, লেবার পার্টি ৪৮৪টি আসনে জয় পেতে যাচ্ছে। যা দলটির সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমলে ৪১৮টি আসনে জয়ের থেকেও বেশি। অন্যদিকে কনজারভেটিভ পার্টি মাত্র ৬৪ আসনে জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে মোট ৬৫০ আসনের ৫০ শতাংশ পেতে হবে। 

বিবিসি জানিয়েছে, এবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে রেকর্ড সংখ্যক ৩৪ জন বাংলাদেশী বংশোদ্ভুত প্রার্থী লড়াই করছেন। যার মধ্যে লেবার পার্টি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন। অনেকেই আবার গাজা সংকটে লেবার পার্টির অবস্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ৩৪ প্রার্থীর মধ্যে বেশিরভাগই এবার প্রথম ভোটে দাঁড়িয়েছেন। 

বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন ৪৪ বছর বয়সী ঋষি সুনাক। আধুনিক ব্রিটেনের কমবয়সী প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভুত সুনাক। অন্যদিকে তাঁর বিপরীতে ক্ষমতার লড়াইয়ে রয়েছেন লেবার পার্টির ৬১ বছর বয়সী স্যার কিয়ের স্টারমার। আর এবার নির্বাচনে ভোট দেবেন প্রায় পাঁচ কোটি নাগরিক। 

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
স্পেনে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২০২৭ সালে হওয়ার কথা...
যুক্তরাজ্যকে ভেঙে দিতে একটি সহযোগিতা চুক্তি করেছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফে এই চুক্তিতে সই করেন ৩ অঞ্চলের শীর্ষ নেতারা। এতে নিজেদের আত্মনিয়ন্ত্রণ ও...
ইউক্রেনের ইয়াহোদিনে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ওই পথ দিয়ে গিয়েছিলেন। কিয়েভে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর