ব্লকেড কর্মসূচির নামে কেউ রাস্তা বন্ধ করলেই ব্যবস্থা: ডিএমপি

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৫:৪৫ পিএম

আদালতের আদেশের পরও ব্লকেডের নামে কেউ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত কমিশনার বলেন, ‘গত ১০ দিনে একজন স্টুডেন্টও পুলিশের আচরণকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি। কিন্তু এখন যদি রাস্তা বন্ধ হয়, তাহলে প্রচলিত আইন কার্যকর হবে। গত ১০ দিন যে সম্মানবোধ আমরা তাদের প্রতি দেখিয়েছি, আমাদের বিশ্বাস তারাও দেশের আইনের প্রতি সে বিশ্বাসটুকু রাখবে এবং সম্মান দেখাবে। তবে আদালতের আদেশের পরও যদি কেউ ব্লকেড কর্মসূচির নামে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে তবে প্রচলিত আইনে ব্যবস্থা নেবে ডিএমপি।’

এসময় তিনি নগরবাসীর নিরাপত্তা এবং চলাচলের সাংবিধানিক অধিকার নিশ্চিত করাসহ সকলের যেকোনো অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে কোটা আন্দোলনকারীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান। 

খ. মহিদ উদ্দিন বলেন, ‘গত কয়েকদিন থেকে বৈষম্য বিরোধী কোটা বাতিল নামের ব্যানারে একটি আন্দোলন চলে আসছিল। যার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা গত ৬ জুলাই থেকে সারা দেশে বাংলা ব্লকেড নামে কর্মসূচি পালন করে আসছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায়ও তাদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি সাধারণ মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে এবং কোথাও যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে অ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিস বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ চলাচল স্বাভাবিক রাখতে অনুরোধ জানিয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি। যেকোনো প্রোগ্রামের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত ধৈর্যশীল। অত্যন্ত পেশাদারিত্বের সাথে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করেছি।’

ভিডিও দেখুন:

‘যে বিষয়টির ওপর ভিত্তি করে আন্দোলন সেই ব্যাপারে আপিল বিভাগ বুধবার একটি আদেশ দিয়েছেন। অর্থাৎ ২০১৮ সালের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে পরিপত্র জারি করা হয়েছিল সেটা বাতিলের হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন। যার ফলশ্রুতিতে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করার আর কোনো যৌক্তিকতা আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না। মনে রাখতে হবে আমাদের দেশের প্রচলিত আইন, আমাদের দেশের সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য।’

আরও পড়ুন:

২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থলোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেম তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ও বিশ্রামে রয়েছেন।
২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার পর কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরে যায়। দেশজুড়ে বিক্ষোভ ও সংঘর্ষের ধারাবাহিকতায় আন্দোলনটি গণঅভ্যুত্থানে রূপ নেয়।
সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া।
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর