‘অভিনন্দন বাবুর বাবা শাকিব’, লাভ ইমো দিয়ে বললেন অপু

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৫:০৮ পিএম

শাকিব খান ও অপু বিশ্বাসের দাম্পত্য শেষ হয়েছে অনেক আগেই। তবে ভালোবাসার সুরটা যেন ফিরেফিরেই আসে। এবারও এল। শাকিব খানের একটি ছবি পোস্ট করেছেন অপু। যেখানে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে (সংস্কৃতি মন্ত্রণালয়) দাঁড়িয়ে আছেন নায়ক। সঙ্গে দেশটির কর্মকর্তরা।

এটি পোস্ট করে অপু লিখেছেন, ‘অভিনন্দন বাবুর বাবা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমো। জানা যায়, ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে শাকিবকে গোল্ডেন ভিসা দিয়েছে দেশটি।

গেল ১৮ এপ্রিল এই প্রক্রিয়া সম্পন্ন হয়। শাকিব আজ এটি হাতে পেলেন। ‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুনের এতে বিশেষ ভূমিকাও আছে।

তিনি জানান, আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে আবেদনের ভিত্তিতে শাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে এ সম্মান দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ও স্বাস্থ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারী, উদ্যোক্তা, পেশাদার, গবেষক এবং অসামান্য শিক্ষার্থীদের জন্য গোল্ডেন ভিসা দেওয়া হয়। দেশটি গত কয়েক বছরে সিনেমা, খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে বিখ্যাত কিছু ব্যক্তিত্বকে গোল্ডেন ভিসা দিয়েছে।

এই ভিসার অধীনে তারকারা সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন এবং সেইসঙ্গে তার পরিবার নানা সুযোগ-সুবিধা পাবে। তাদের কাজ করতে এবং সেখানে দীর্ঘছুটি কাটাতে কাগজপত্র করতে হবে না।

বলিউড সেলিব্রেটি যাঁদের কাছে সংযুক্ত আরব আমিরাতের এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা রয়েছে, তাদের মধ্যে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, সঞ্জয় দত্ত, কমল হাসান। এবার একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের গোল্ডেন ভিসা পেলেন শাকিব খান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপুর এমন পোস্ট জানান দিচ্ছে, প্রাক্তন স্বামীর সঙ্গে তাঁর যোগাযোগটা বেশ ভালো। ‘টাইম টু টাইম’ আপডেটও পেয়ে যান। তবে এখন অবধি শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী দুবাইয়ের এ ইস্যুতে পোস্ট দেননি। জানাননি প্রতিক্রিয়াও! 

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর