মালদ্বীপের এই রিসোর্টগুলোর ঘড়ির কাঁটা এগিয়ে রাখে, কিন্তু কেন?

আপডেট : ২৩ জুলাই ২০২৪, ১০:১১ পিএম

মালদ্বীপের বিলাসবহুল রিসোর্টগুলোয় আয়েশি জীবনযাপনের সব উপকরণ মজুদ থাকে। নীলাভ জলরাশি আর সমুদ্রের দারুণ দৃশ্য সব পর্যটকদের টানে। খরচ বেশি হলেও বিভিন্ন দেশ থেকে পর্যটকরা হাজির হন বিলাসবহুল স্পটগুলোতে। এছাড়া পর্যটকদের জন্য থাকে নতুন নতুন অভিজ্ঞতা। যার মধ্যে অন্যতম ‘আইল্যান্ড টাইম’।

দেশটির কিছু রিসোর্টে অতিথিদের বিশ্রাম ও দ্বীপে কাটানো সময়ের নতুন মাত্রা দেয় এই আলাদা টাইম জোন। দ্বীপরাষ্ট্রটির অনেক রিসোর্ট অফিশিয়ালি টাইম জোন থেকে অন্তত ১ ঘণ্টা এগিয়ে থাকে। যা গ্রিনিচ গড় সময়ের প্রায় ৫ ঘণ্টা এগিয়ে।

এ বিষয়ে জেডব্লিউ ম্যারিয়ট মালদ্বীপ রিসোর্ট এন্ড স্পার জেনারেল ম্যানেজার মোহিত ডেম্বলা বলেন, ‘ইচ্ছাকৃত এই টাইম জোন দারুণ একটা ইনোভেশন, এটা অতিথিদের অভিজ্ঞতার নতুন মাত্রা যোগ করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ সহজ হয়।’

ম্যারিয়েট গ্রুপের অধীনে মালদ্বীপে চারটি রিসোর্ট রয়েছে। এগুলো হলো সেন্ট রেজিস মালদ্বীপ ভোমুলি রিসোর্ট, ওয়েস্টিন মালদ্বীপ মিরিয়ানধু রিসোর্ট, রিটজকার্লটন মালদ্বীপ ও ফারি আইল্যান্ড। এই চারটি রিসোর্টই নিজস্ব টাইম জোন অনুসরণ করে।’

সেন্ট রেজিস মালদ্বীপ ভোমুলি রিসোর্টের বিক্রয় ও বিপণন পরিচালক ঝিলহ ভেগো বলেন, ‘মালদ্বীপের বেশির ভাগ রিসোর্ট ব্যক্তিগত দ্বীপে অবস্থিত। আর এর অধিকাংশই মূল ভূখণ্ড মালে থেকে কয়েক মাইল দূরে। তাই বেশি ভাগ রিসোর্টই তাদের নিজস্ব নিয়ম অনুসারে পরিচালিত হয়। একে বলা হয় ‘আইল্যান্ড টাইম’। এতে ভ্রমণকারীরা দিনের আলোয় অতিরিক্ত পরিষেবা ঘণ্টার সুবিধা পেতে পারেন।’

তথ্য সূত্র: সিএনএন

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ফরিদপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী হ্যাপী বেগমকে (১৮) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক...
নিজের শাস্তির মাত্রা নিয়ে বিস্ময় প্রকাশ করে পারেদেস বলেছেন, ‘এটা অতিরঞ্জিত মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, গাভিকে মোটে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ সেই তো আমার বুকে ঘুষি মেরেছিল। যাই হোক,...
মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার জামায়াতের ১১ জন সংসদ সদস্য বাদী হয়ে এই রিট আবেদনটি...
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সম্পদের সীমাবদ্ধতা আছে। তারপরও সিটি কপোরেশন সর্বাত্মকভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর