আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম কমেছে

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৪:১১ পিএম

একটি আইফোনের স্বপ্ন অনেকেরই। অ্যাপলের এই প্রিমিয়াম স্মার্টফোনটি কেনা নিয়ে প্রচলিত আছে অনেক কাহিনী। দীর্ঘদিন টাকা জমিয়ে আইফোন কিনেছেন, কিংবা বিদেশে থাকা বন্ধু বা নিকটাত্মীয়ের কাছে আইফোনের বায়না করেছেন, এমন লোকের সংখ্যাটা একেবারে কম হবে না। তবে অত্যধিক দামের কারণে অনেকেরই আইফোনের স্বপ্ন স্বপ্নই থেকে যায়।

তবে ভারতের বাজারে আইফোনপ্রেমীদের জন্য আছে সুখবর। সম্প্রতি অ্যাপল জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস অ্যামাজনের মাধ্যমে আইফোন ১৫  প্রো ম্যাক্স মডেলটিতে আকর্ষণীয় মূল্যছাড় দিয়েছে। আইফোনের সাম্প্রতিক এই ভার্সনটি ৫ শতাংশ ছাড়ে বর্তমানে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ১,৫১,৭০০ ভারতীয় রুপিতে (বাংলাদেশি টাকায় আনুমানিক ২,১২,৮৭০)। ফোনটির আগের মূল্য ছিল ১,৫৯,৯০০ রুপি।

অ্যাপলের এই মূল্যছাড়ের পেছনে অনেকেই কারণ হিসেবে দেখছেন আসছে সেপ্টেম্বরে আইফোন ১৬-এর উন্মোচনকে। আইফোন ১৬ বাজারে আসার আগে অ্যাপল স্বাভাবিকভাবেই চাইবে তাদের ইনভেন্টরি থেকে আইফোন ১৫ সিরিজের ফোন যত বেশি বিক্রি করা যায়।   

আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনটিতে রয়েছে শক্তিশালী এ১৭ প্রো চিপ, ৬.৭-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, ৫এক্স টেলিফটো ক্যামেরাসহ কাস্টমাইজেবল অ্যাকশন বাটন। 

এর আগে গত মাসে ভারতের আরেক জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্টেও অ্যাপল আকর্ষণীয় মূল্যছাড় দিয়েছে। আইফোন ১৪ প্লাস মডেলটির বেইজ ভার্সনটি (১২৮ জিবি স্টোরেজ) মাত্র ৫৬,৯৯৯ ভারতীয় রুপিতে পাওয়া গেছে (বাংলাদেশি টাকায় প্রায় ৭৮,৫৮০ টাকা) ফ্লিপকার্টে। তবে অফারটি মাত্র ২৪ ঘণ্টার জন্য অ্যাক্টিভ ছিল।   

উল্লেখ্য, চলতি বছরে অ্যাপল চায়নার বাজারে ২বার আইফোনের দাম কমিয়েছে। চায়নার স্মার্টফোনের বাজারে তীব্র প্রতিযোগিতার প্রেক্ষাপটে অ্যাপল নির্দিষ্ট কয়েকটি মডেলে ৩১৮ মার্কিন ডলার পর্যন্ত মূল্যছাড় দিয়েছে। 

অ্যাপলের চিরাচরিত মার্কেটিং কৌশলে এত বেশি মূল্যছাড় কমই দেখা যায়। এর পেছনে কারণ কি শুধুই ইনভেন্টরি খালি করা, নাকি হুয়াওয়ের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীর সাথে পাল্লা দিতে কিছুটা বাধ্য হয়েই এই কৌশল অনুসরণ করছে মার্কিন এই টেক জায়ান্ট।  

তথ্যসূত্রঃ দ্য হিন্দুস্তান টাইমস 

আরও পড়ুন:

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাত যাত্রী।
বখাটে কিশোর চক্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেছেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত এবং এই টুর্নামেন্টে এসে সম্মানিত বোধ করছি। আমাদের জন্য এটি স্পষ্টতই একটি বড় সুযোগ, কারণ আমরা আমাদের...
তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর