কেমন হবে গর্ভকালীন ডায়াবেটিসের ব্যবস্থাপনা?

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১০:১০ এএম

গর্ভকালীন নারীদের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ও হরমোনের পরিবর্তন দেখা দেয়। এর মধ্যে হরমোনের উচ্চমাত্রাসহ কিছু ঝুঁকির কারণে ডায়াবেটিস হতে পারে। গর্ভকালীন ডায়াবেটিস হল এমন একটি অবস্থা যেখানে ডায়াবেটিসবিহীন একজন নারীর গর্ভাবস্থায় রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই গর্ভকালীন নারীদের ডায়াবেটিসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়ে।

গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে করণীয়

  • গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়লে দেখা হয় ডায়াবেটিস কতটা আছে। রোগ নিয়ন্ত্রণে প্রথমেই একটি খাদ্যতালিকা তৈরি করে দেওয়া হয়। খাদ্যতালিকা অনুসরণ করার এক সপ্তাহ পর যদি পরীক্ষা করে দেখা যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে তাহলে পরামর্শ হলো, রোগী এভাবেই খাদ্য ও জীবনযাপন প্রণালি নিয়ন্ত্রণে রাখবে। পাশাপাশি রেগুলার এন্টিনেটাল চেকআপ বা গর্ভকালীন রুটিন চেকআপ করবেন।
  • যদি খাদ্যতালিকা অনুসরণ করার এক সপ্তাহ পরেও ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তবে ইনসুলিন দেওয়া হয়। প্রকৃতপক্ষে, গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপযুক্ত চিকিৎসা হলো ইনসুলিন। ইনসুলিন মা ও শিশু উভয়ের জন্যই নিরাপদ।
  • প্রথমে অল্পমাত্রার ইনসুলিন শুরু করে ৩ দিন অন্তর পরীক্ষা করে দেখা হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে কিনা। যদি ভালোভাবে নিয়ন্ত্রণে থাকে সেক্ষেত্রে ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পরপর ডায়াবেটিস চেক করলেই হয়।
  • রক্তের গ্লুকোজ অনিয়ন্ত্রিত হলে ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করতে হয় এবং নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা চালিয়ে যেতে হয়।
  • গর্ভবতী ডায়াবেটিক নারীর খাদ্যতালিকায় ভাত, রুটির পরিমাণ কমিয়ে প্রোটিন জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়ের ডায়াবেটিস নিয়ন্ত্রণে হালকা হাঁটাহাঁটি করা ভালো।
  • গর্ভকালীন ডায়াবেটিস হলে শুধু খাদ্য নিয়ন্ত্রণ করলেই হবে না, চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিকভাবে সবকিছু করতে হবে।
  • রোগীর ব্লাড সুগার ঠিকমতো নিয়ন্ত্রণ না হলে, ৩৭ সপ্তাহে অনেক সময় বাচ্চার ডেলিভারি করে ফেলা হয়। কারণ শেষের দিকে বাচ্চা অনেক সময় পেটের মধ্যে মারা যেতে পারে।
  • ডেলিভারি নরমাল বা সিজার যেটাই হোক না কেন, প্রথম থেকে যত তাড়াতাড়ি মায়ের দুধ খাওয়ানো নিশ্চিত করা যাবে ততই বাচ্চার জন্য ভালো হবে।
  • যার গর্ভকালীন ডায়াবেটিস ছিল এবং সন্তান প্রসবের পর তা স্বাভাবিক হয়ে গেছে, তাদের অবশ্যই সন্তান প্রসবের ছয় সপ্তাহ পর একটা স্ক্রিনিং টেস্ট করে করে জেনে নিতে হবে ডায়াবেটিস রয়ে গেল, নাকি ভালো হয়ে গেছে।
  • যার একবার গর্ভকালীন ডায়াবেটিস হয়েছে, তার ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা ৭০ শতাংশ বেশি। তাই তাকে অবশ্যই একটা সুনিয়ন্ত্রিত খাদ্যব্যবস্থার মধ্যে থাকতে হবে। কোনোভাবেই ওজন বাড়তে দেওয়া যাবে না।

লেখক: সহকারী অধ্যাপক (গাইনি), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ

পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
বাংলাদেশের জেলা ও মফস্বল শহরগুলোতে উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার। কর্মসূচির আওতায় চিকিৎসকদের আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির...
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
সরকারের পক্ষ থেকে এসেনশিয়াল ড্রাগস লিস্ট-২০২৬ ও ড্রাগ প্রাইস ডিটারমিনেশন মেথড-২০২৬ বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। সেইসঙ্গে রোগীবান্ধব...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর