গরমে প্রাণ জুড়াতে বানাতে পারেন ভার্জিন মোহিতো

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৩:৪১ পিএম

বাইরে বেশ গরম। বাড়িতে অতিথি এলে তাই চায়ের বদলে দিতে পারেন ঠান্ডা এক গ্লাস শরবত। দেখবেন সে খুশি হয়ে যাবে। ফ্রিজের ঠান্ডা পানিতে চিনি আর লেবুর রস মিশিয়ে শরবত তো অনেক হলো, এবার বদলে ফেলুন স্বাদ। বানাতে পারেন মজার পানীয় ভার্জিন মোহিতো। রইল রেসিপি।

উপকরণ: পাতিলেবু ৪ টুকরা, পুদিনাপাতা আধা কাপ, সোডা বা স্প্রাইট ২৫০ গ্রাম, বিট লবণ আধা চা চামচ, চিনি ২ চা চামচ (স্প্রাইট দিলে চিনির প্রয়োজন নেই) এবং বরফের টুকরা পরিমাণমতো।

প্রণালী: গ্লাসে প্রথম পুদিনাপাতা দিন; তারপর লবণ, চিনি ও লেবু একদম ছোট করে কাটা কয়েকটি টুকরা দিয়ে দিন। এরপর লেবুর রস মেশান এবং গ্লাসের ভেতরেই পুদিনা পাতা থেতো করে দিন। তবে বেশি জোরে দেওয়ার প্রয়োজন নেই। বেশি চিপলে লেবুর খোসার তেতো ভাব চলে আসবে। আপনি যতটুকু টক পছন্দ করেন, সে অনুযায়ী স্বাদ বুঝে লেবু নিন।  

এরপর বরফের টুকরাগুলো দিয়ে স্প্রাইট বা সোডা দিয়ে নেড়ে দিন। সাজানোর জন্য একটা লেবু ফালি কেটে গ্লাসের ওপরে রাখতে পারেন। স্ট্র দিয়ে পরিবেশন করুন প্রাণ ঠান্ডা করা ভার্জিন মোহিতো।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর