জুলাই মাসে ২৬৩টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে: এমএসএফ

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৪:২৫ পিএম

চলতি বছরের জুলাই মাসে দেশে ২৬৩টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এ মাসে ধর্ষণের ঘটনা ৪১টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৩টি, ধর্ষণ ও হত্যার ১টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৭ জন প্রতিবন্ধী শিশু ও কিশোরী।
মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত 'মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন জুলাই, ২০২৪' এ তথ্য তুলে ধরা হয়েছে। আজকে এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় এমএসএফ। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এর পক্ষ থেকে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা, তা দৃশ্যমান হচ্ছে না। ফলে দিন দিন নারী ও শিশুর প্রতি সহিংসতা একই ধারাবাহিকতায় ঘটছে, যা জাতীয় জীবনে অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। এ মাসে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন– ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি, আত্মহত্যা, পারিবারিক সহিংসতা ও শারীরিক নির্যাতনের ঘটনা বিগত মাসগুলোর তুলনায় কিছুটা কম হলেও তা অত্যন্ত উদ্বেগজনক।

এমএসএফ এর প্রতিবেদন থেকে জানা যায়, জুলাই মাসে ধর্ষণের শিকার ৪১ জনের মধ্যে ৭ জন শিশু, ১৭ জন কিশোরী রয়েছে, অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৫ জন কিশোরী ও ৮ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার ১ জন কিশোরী। ধর্ষণের চেষ্টা ১৫টি, যৌন হয়রানি ১৮টি, শারীরিক নির্যাতনের ২২টি ঘটনা ঘটেছে। এ সময়ে ১ জন শিশু, ১৩ জন কিশোরী ও ৩৮ জন নারীসহ মোট ৫২ জন আত্মহত্যা করেছেন। অ্যাসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছেন ১ জন নারী।
প্রতিবেদন থেকে আরও জানা যায় এ মাসে অপহরণের শিকার হয়েছেন ২ জন শিশু, ২ জন কিশোরী ও ৩ জন নারী। অপরদিকে ২ জন শিশু, ৭ জন কিশোরী ও ৩ জন নারী নিখোঁজ রয়েছেন।

এছাড়া জুলাই মাসে ১ জন শিশু, ১ জন কিশোরী ও ৭ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৬৭ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ১৭ জন শিশু ও কিশোরী রয়েছেন। এ ছাড়া এ মাসে ২টি ধর্ষণের চেষ্টার ঘটনা সমাজপতিরা আপস করেছেন, যা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে তারা সালিশে মীমাংসা করে সিদ্ধান্ত দিয়েছেন।

আরও পড়ুন:

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার সাক্ষ্যগ্রহণের দিন হাজির না হওয়ায় তার জামিনও বাতিল করা হয়েছে।...
চলতি সপ্তাহে টানা দুই দফায় স্বর্ণের দাম বেড়েছে সাড়ে ৬ হাজার টাকা। আজ বুধবার প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৩২৪ টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। যার মধ্যে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জন্য ল্যাপটপসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রাখা হয়েছে। আজ বুধবার...
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।...
লোডিং...
```html ```

এলাকার খবর