৫ মিনিটেই বানাতে পারেন টুনা স্যান্ডউইচ 

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৬:২১ পিএম

স্যান্ডউইচ এমন একটা স্ন্যাকস, যা যেকোনো সময় খাওয়া যায়। খেলে কখনোই খুব ভারি বা অস্বস্তি অনুভূত হয় না, আবার দূরে কোথাও গেলে সাথে টিফিন হিসেবে স্যান্ডউইচ নিয়ে যাওয়া সহজ। সব সময় যারা চিকেন বা এগ স্যান্ডউইচ খেয়ে অভ্যস্ত, তারা এবার স্বাদের বদল আনতে খেয়ে দেখতে পারেন টুনা স্যান্ডউইচ। সুপারশপগুলোতে আজকাল টুনা মাছের ক্যান সহজলভ্য। কিছু মাছ তেলে ডুবানো থাকে, আবার কিছু পানিতে। আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন।

মাত্র মিনিট পাঁচেকের প্রস্তুতিতে বানাতে পারবেন এই আইটেমটি। রইল রেসিপি।  

উপকরণ: পাউরুটি ২ স্লাইস, টুনা মাছ (ক্যানড) ২৭০ গ্রাম, মেয়োনিজ ৬ টেবিল চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, শসা কুচি ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১/৪ চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালী: ক্যান থেকে টুনা মাছ বের করে ভালোভাবে পানি বা তেল ঝরিয়ে নিন। এটা খুবই গুরুত্বপূর্ণ; বিশেষ করে টুনা মাছে যদি একটুও পানি থেকে থাকে, তাহলে তা স্যান্ডউইচের পাউরুটিকে নরম করে ফেলবে। খেতে একদমই ভাল্লাগবে না তখন। এবার একটি পাত্রে টুনা, মেয়োনিজ, শসা, এবং কুচি করে রাখা পেঁয়াজ মেশান। এরপর সে মিশ্রণে লবণ, গোলমরিচের গুঁড়া এবং লেবুর রস মিশিয়ে নিন। এ সময় চেখে দেখে নিন লবণ, গোলমরিচ প্রভৃতির স্বাদ ঠিক আছে কিনা। এরপর এতে যোগ করুন ধনেপাতা কুচি।

এবার পাউরুটি হাতে নিয়ে একপাশে মাখন মাখিয়ে নিন। টুনার মিশ্রণটা ভালোভাবে পাউরুটিতে মাখান। এরপর অন্য পাউরুটিতেও মাখন মাখিয়ে ওপরে চেপে দিন। 

যারা ক্রিসপি বা কুড়মুড়ে স্যান্ডউইচ পছন্দ করেন, তারা ফ্রাইপ্যানে মাখন গলিয়ে পাউরুটি এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে পারেন। শেষে পাউরুটি মাঝ বরাবর ত্রিকোণাকৃতি করে কেটে নিন। 

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর