চলতি মৌসুমে ট্রেন্ডি ৪ গয়না

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৬:৪৮ পিএম

ফ্যাশনে সময়ের সঙ্গে থাকতে কে না চান। পোশাকের পাশাপাশি পাল্টেছে জুয়েলারির ধরণও। তবে বাঙালি নারীদের কাছে সোনার গয়নার চাহিদা সবসময় ছিল থাকবে। কিন্তু এতেও এসেছে পরিবর্তন। হিরা, সোনা, রুপার এসব দামি গয়নার চাহিদা অনেকটাই কম। ট্রেন্ড এখন অন্যদিকে। ফ্য়াশন স্টেটমেন্ট নিয়ে যারা একটু বেশি সচেতন, তাঁরা তো সব ধরনের ট্রেন্ডিং জুয়েলারি কালেকশনে রাখেন। আপনিও যদি তাঁদেরই একজন হয়ে থাকেন, তাহলে ঝটপট জেনে নিন। আজ রইল চোখ ধাঁধানো তেমনই কিছু গয়নার সন্ধান।

ফ্যাব্রিকের গয়না: বেশ ট্রেন্ডিং এখন এই ধরনের জুয়েলারি। ফ্যাব্রিকের হার বা দুল যেকোনো শাড়ির সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়। আবার পরতে পারেন ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও। তাই আপনি যদি একজন ফ্যাশনিস্তার হয়ে থাকেন তবে কালেকশনে ফ্যাব্রিকের জুয়েলারি রাখতেই হবে। আপনি যেমন সুতির শাড়ির সঙ্গে ফ্যাব্রিকের গয়না পরতে পারেন। তেমনি ব্লক প্রিন্ট কুর্তার সঙ্গেও এমন জুয়েলারি বেশ মানাবে।

অক্সিডাইজ জাংক জুয়েলারি: বর্তমান সময়ে রুপালি অক্সিডাইজ জাংক জুয়েলারি দারুণ স্টাইলিশ। যেকোনো অনুষ্ঠানে এমন জুয়েলারিতে দারুণভাবে স্টাইল করতে পারবেন। বিয়ে বাড়িতে শাড়ির সঙ্গে এমন গয়না পরতেই পারেন। এমনকি অফিসেও হালকা অক্সিডাইজ গয়নায় সাজতে পারেন। অক্সিডাইজড গয়নার দামও খুব বেশি নয়।

গোল্ডেন চাঙ্কি জুয়েলারি: যারা অন্যরকম সাজ পছন্দ করেন, তাঁদের জন্য এই গোল্ডেন চাঙ্কি জুয়েলারি সত্যি মানানসই। গোল্ডেন চাঙ্কি নেকলেস বা কানের দুল বেশ ট্রেন্ডিং। তাই আপনার কালেকশনে অবশ্য রাখতে পারেন এই জুয়েলারি। দেখবেন আপনার ফ্যাশন সেন্সের প্রশংসা করবেন সবাই।

মাটির গয়না: ক্লে জুয়েলারি বাংলার ফ্যাশনের জন্য একদম পারফেক্ট। অনেক ফ্যাশন এক্সপার্টের মতে, ডিজাইনর ক্লে জুয়েলারি দেশীয় পোশাকের সঙ্গে দারুন মানিয়ে যায়। তাই আপনিও এমন গয়নার দিকে নজর রাখতেই পারেন। শাড়ির সঙ্গে যেমন মাটির গয়না বেশ ভালো মানায়, ঠিক তেমনই স্টাইলিশ কুর্তির সঙ্গেও এগুলি বেশ মানানসই। তাই আপনার কালেকশনে মাটির গয়না অবশ্যই রাখুন।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর