রাজ্জাকের ইচ্ছে ছিল বলিউডে ক্যারিয়ার তৈরি

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৭:২৮ এএম

২০১৭ সালে আজকের এই দিনে (২১ আগস্ট) না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী অভিনেতা নায়করাজ রাজ্জাক। শুধু অভিনয়ই নয়, প্রযোজনা ও নির্মাণ দিয়েও তিনি সমৃদ্ধ করেছেন বাংলা চলচ্চিত্রকে। নিজের প্রতিষ্ঠান ‘রাজলক্ষ্মী প্রোডাকশন’ থেকে প্রযোজনা করেছেন ব্যবসাসফল অনেক চলচ্চিত্র।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি অবিভক্ত বাংলায় কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন রাজ্জাক। স্কুলে পূজার অনুষ্ঠানে মঞ্চ নাটক করতে গিয়ে আকৃষ্ট হন অভিনয়ের প্রতি৷ শিশু-কিশোরদের জন্য লেখা নাটক ‘বিদ্রোহী’তে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয় করেন তিনি। এভাবেই তাঁর অভিনয়ে হাতেখড়ি।

১৯৬১ সালে অভিনয়ে ক্যারিয়ার গড়তে মাত্র ১৮ বছর বয়সে রাজ্জাক চলে যান মুম্বাইয়ে৷ কিন্তু সেখানে নিজের জায়গা তৈরি করতে না পেরে ফেরত আসেন টালিগঞ্জে। সেখানেও সফল না হয়ে ১৯৬৪ সালে পাড়ি জমান বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান)।

গ্রিন রুমে রাজ্জাক। ছবি: সংগৃহীত

ঢাকায় এসে কাজ শুরু করেন আব্দুল জব্বার খানের সহকারী পরিচালক হিসেবে। এর মধ্যেই ‘১৩ নম্বর ফেকু ওস্তাগর লেন’ চলচ্চিত্রে অভিয়ের সুযোগ পান তিনি। এরপর ‘ডাকবাবু’, উর্দু ছবি ‘আখেরি স্টেশন’সহ কয়েকটি চলচ্চিত্রেও ছোট ছোট ভূমিকায় অভিনয় করেন তিনি৷

এসব চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ালেও, ক্যারিয়ারে আসছিল না গতি। কিন্তু বাংলা চলচ্চিত্রের আরেক কিংবদন্তি জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রে নায়কের ভূমিকায় সুযোগ পান রাজ্জাক। চলচ্চিত্রে তাঁর ভূমিকা ছিল লখিন্দরের। বিপরীতে নায়িকা ছিলেন সুচন্দা।

দর্শকেরা লুফে নেয় নতুন এই জুটি। সুপারডুপার হিট এই ছবির পর আর কেউ আটকে রাখতে পারেনি রাজ্জাককে।

এরপর বাংলা চলচ্চিত্রের এই সুদর্শন অভিনেতা জুটি গড়েছেন ববিতা, শাবানাসহ সে সময়কার প্রায় সব জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে। তবে দর্শকদের কাছে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল রাজ্জাক-কবরী জুটি।

রংবাজ চলচ্চিত্রে রাজ্জাক-কবরী। ছবি: সংগৃহীত

বাংলার মানুষের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘নায়করাজ’ নামে। ষাটের দশকে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর পরই দর্শকদের মনে চিরস্থায়ী স্থান করে নেন এই শক্তিশালী অভিনেতা।

সাদা-কালো থেকে রঙিন, ছোট পর্দা থেকে বড় পর্দা, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাপটের সাথে রাজত্ব করেছেন এই রাজা।

বৈচিত্র্যময় ক্যারিয়ারে অভিনয় করেছেন পাঁচ শতাধিক বাংলা ও উর্দু চলচ্চিত্রে। রাজ্জাকের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জীবন থেকে নেয়া’, ‘নীল আকাশের নীচে’, ‘আনোয়ারা’, ‘সুয়োরাণী-দুয়োরাণী’, ‘দুই ভাই’, ‘মনের মতো বউ’, ‘ময়নামতি’, ‘ক খ গ ঘ ঙ’, ‘বেঈমান’ প্রভৃতি।

বাংলাদেশের স্বাধীনতার পর ‘রংবাজ’ দিয়ে বাংলাদেশে অ্যাকশনধর্মী চলচ্চিত্রের সূচনাও ঘটান রাজ্জাক। নিজে পরিচালনা করেছেন ‘বদনাম’, ‘সৎ ভাই’, ‘চাপা ডাঙ্গার বউ’সহ ১৬টি চলচ্চিত্র।

রাজ্জাক স্ত্রী লক্ষ্মী (খায়রুন নেসা), তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট এবং দুই মেয়ে শম্পা ও ময়নাকে রেখে গেছেন। তাঁর ছেলেরাও চলচ্চিত্রে অভিনয় করেন।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানার সোপর্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর