ডার্ক চকলেটে মজার ডেজার্ট যেভাবে বানাবেন

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০১:১৮ পিএম

বাড়িতে নিমন্ত্রণে মাংস-পোলাও থেকে কোফতা-কোরমা কিছুই যেন বাদ যায় না। কিন্তু ঝামেলায় পড়তে হয় ডেজার্ট আইটেম নিয়ে। ঝামেলা ছাড়াই ঘরে বানাতে পারেন মজার স্বাদের ডার্ক চকলেট অ্যান্ড অরেঞ্জ মুজ। দেখে নিন কীভাবে তৈরি করবেন ডার্ক চকলেটের ডেজার্ট।

উপকরণ: ডিম ৩টি, ডার্ক চকলেট ২৫০ গ্রাম, ফ্রেশ ক্রিম ২০ মিলিগ্রাম, চকলেট বিস্কিট ৬টি, পুদিনা পাতা ৪টি, মাখন ১ টেবিল চামচ, কমলালেবুর জেস্ট ১ টেবিল চামচ এবং চিনি ১ টেবিল চামচ।

প্রণালী: প্রথমে মিক্সার গ্রাইন্ডারে চকলেট বিস্কিট ও মাখন ভালোভাবে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে তিনটি ডিমের সাদা অংশের সঙ্গে চিনি মিশিয়ে ফেটিয়ে নিন। এবার ডিমগুলো কুসুমের সঙ্গে কমলালেবুর জেস্ট যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। একটা বাটিতে কিছুটা চকোলেট নিয়ে গলিয়ে নিন। আগে ফেটিয়ে রাখা ডিমের কুসুম, ফ্রেশ ক্রিম ও এই চকলেট যোগ করে মেশাতে থাকুন। এবার এই মিশ্রনে ধীরে ধীরে ফেটিয়ে রাখা ডিমের সাদা অংশ মেশান। একটি গ্লাসে বিস্কিটের গুঁড়া দিয়ে তার উপর মিশ্রণটি ধীরে ধীরে ঢালুন। ফ্রিজে রেখে দিন ৪-৫ ঘণ্টা। এবার চকলেট ফ্লেকস, কমলালেবুর জেস্ট ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
এক সপ্তাহ জ্বর থাকার পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় মো. সিয়াম (২০) নামের এক যুবককে। ডেঙ্গু শনাক্তের পর অবস্থার অবনতি হলে ঢাকা নিতে বলে চিকিৎসক। এ জন্য প্রস্তুত করা...
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১১ বছর পর যুক্তরাষ্ট্র সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার জয়েন্ট বেস অ্যান্ড্রুসে শি জিনপিংকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর