নতুন চুল গজাবে এই ৩ তেলে 

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১২:১৪ পিএম

স্বাভাবিক নিয়মে আমাদের মাথা থেকে প্রতিদিন প্রায় ১০০টি চুল পড়ে। নতুন চুলও গজায়। কিন্তু এই ভারসাম্য নষ্ট হয়ে গেলেই চুল পাতলা হয়ে আসতে থাকে। আমাদের বয়সের সঙ্গে সঙ্গে কিছুটা হলেও নতুন চুল গজানোর হার কমে আসে। আবার আবহাওয়া এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে ক্রমান্বয়ে বাড়ছে চুল পড়ার হার।

চুল পড়া কমানো এবং নতুন চুল গজাতে কয়েকটি প্রাকৃতিক তেলের উপর ভরসা রাখতে পারেন।

ক্যাস্টর অয়েল

এই তেলে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-মাইক্রোবায়াল উপাদান, যা নতুন চুল গজাতে সাহায্য করে। অনেকের চুল ঘন হলেও লম্বা হতে চায় না কিছুতেই। সেক্ষেত্রে এই তেল বেশ কার্যকর। মাথার ত্বকে ক্যাস্টর অয়েল মাখলে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকিও কম থাকে।

ক্যাস্টর অয়েল খুব ঘন হওয়ায় সরাসরি চুলে লাগানো যায় না। এর সঙ্গে ক্যারিয়ার অয়েল হিসেবে নারকেল তেল বা জলপাইয়ের তেল নিতে পারেন। নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগাতে পারেন। ক্যাস্টর অয়েল যতটা নেবেন, নারকেল তেল নিতে হবে তার দ্বিগুণ পরিমাণ।

মিশ্রণটি একটু গরম করে তুলার সাহায্যে চুলের গোড়ায় লাগিয়ে নিন। রাতে এ মিশ্রণ লাগিয়ে সকালে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।

অনিয়ন অয়েল

বহু শতাব্দী ধরে বিভিন্ন রোগের প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল ব্যবহৃত হয়ে আসছে। চুলের বেশ কিছু সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই তেলে। পেঁয়াজের তেলে থাকা সালফার চুল ভেঙে যাওয়া, আগা ফেটে যাওয়া (স্প্লিট এন্ডস) এবং পাতলা হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে। পেঁয়াজের তেলের নিয়মিত প্রয়োগ টাক পড়া আটকাতেও সক্ষম।

বাজারে এখন বিভিন্ন দেশীয় ব্র্যান্ডের অনিয়ন অয়েল পাওয়া যাচ্ছে। চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন। পেঁয়াজের রস বের করে নিতে হবে। এরপর নারকেল তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এবার তা ছেঁকে ঠান্ডা করে মাথায় ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

রোজমেরি এসেনশিয়াল অয়েল

রোজমেরির নির্যাস থেকে তৈরি হয় রোজমেরি এসেনশিয়াল অয়েল । যাদের চুল পড়া, আগা ফাটা ও টাক পড়ার সমস্যা রয়েছে এটা তাদের জন্য বিশেষ উপযোগী। রোজমেরি অয়েল মাথায় ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল বাড়ায়। ফলে হেয়ার ফলিকল মজবুত হয়, নতুন চুল গজায়।

ভালো ফলাফল পেতে রোজমেরি এসেনশিয়াল অয়েল সরাসরি মাথার ত্বকে ব্যবহার করা যায়। তবে নিরাপদ এবং কার্যকর উপায় হলো ক্যারিয়ার অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা নিয়ে মাথার ত্বকে মালিশ করা।

একটি পাত্রে পরিমানমতো নারিকেল তেলের সাথে ২-৩ ফোঁটা রোজমেরি অয়েল নিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। গোসলে যাবার আগে ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। অন্তত ছয় মাস সপ্তাহে দুই থেকে তিন দিন প্রক্রিয়াটি অনুসরণ করুন। 

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর