আইফোন ১৬ ইভেন্ট ‘লাইভ’ দেখবেন যেভাবে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম

আর মাত্র দু’ঘন্টারও কম সময়ের মধ্যে উন্মোচিত হতে যাচ্ছে অ্যাপলের নতুন সিরিজের আইফোন। আইওএস ১৮ অপারেটিং সিস্টেম এবং এ১৮ প্রসেসর সমৃদ্ধ আইফোন ১৬-এর ৪টি মডেল (বেজ মডেল, প্লাস, প্রো এবং প্রো ম্যাক্স) আজ উন্মোচিত হবে। এআই সক্ষমতার এই ফোনগুলো দিয়ে অ্যাপলের এআই প্ল্যাটফর্ম- অ্যাপল ইন্টেলিজেন্স- এর আকর্ষণীয় বিভিন্ন ফিচার অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারীরা। 

অ্যাপল তাঁদের কুপার্টিনো হেডকোয়ার্টারে ‘গ্লোটাইম’ ইভেন্টের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের সামনে তুলে ধরবে আইফোন ১৬ সিরিজের ফোনগুলো। পাশাপাশি এগুলোর বিভিন্ন ফিচার নিয়েও কথা বলবেন অ্যাপলের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা। চলুন তাহলে জেনে নেয়া যাক কিভাবে সরাসরি (লাইভ) দেখতে পারেন অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘গ্লোটাইম’ ইভেন্টটি।

অ্যাপল গ্লোটাইম ইভেন্টের তারিখ, সময় ও ভেন্যু 
তারিখ: ৯ সেপ্টেম্বর (সোমবার)
সময়: সকাল ১০টা (প্যাসিফিক টাইম); রাত ১১টা (বাংলাদেশ সময়)
ভেন্যু: স্টিভ জবস থিয়েটার, অ্যাপল পার্ক, কুপার্টিনো, ক্যালিফোর্নিয়া, আমেরিকা

অ্যাপল গ্লোটাইম ইভেন্ট সরাসরি (লাইভ) দেখবেন যেভাবে
আইফোন ১৬ উন্মোচনের আলোচিত এই ‘গ্লোটাইম’ ইভেন্টটি অ্যাপলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে। অ্যাপলের গ্লোটাইম ইভেন্টটি লাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন। ইউটিউবের পাশাপাশি অ্যাপলের ওয়েবসাইটেও গ্লোটাইম সরাসরি উপভোগ করতে পারবেন। 

আরও পড়ুন: 

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর