বুবলীকে দিয়েই হলো আবার শুরু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

জুলাই অভ্যুত্থানের পর চেষ্টা চলছে ছন্দ ফেরানোর। নাটকের কাজ হলেও একেবারেই থেমে আছে চলচ্চিত্র ও সংগীত। এর মধ্যে সুখবর নিয়ে এলেন বুবলী। 

প্রায় ৮ মাস ধরে নতুন কোনো সিনেমায় সাইন করেননি। জানা গেল, ‘নীল টিপ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। 

এটি নির্মাণ করবেন মেহেদি হাসান। প্রযোজনায় আছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। নির্মাতা জানান, খুব শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে। 
নির্মাতার ভাষ্য, ‘বুবলীর সঙ্গে আমরা ছোটপর্দার একজন অভিনেতাকে নিতে চাই। এখনও চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। তবে ছবির গল্প বুবলীকে ঘিরেই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এই সময়ে এসে বুবলীর ওপর বাজি ধরতে চাই।’

বুবলী। ছবি: ফেসবুক থেকে নেওয়াএরই মধ্যে কথা রটেছে, সিনেমায় বুবলীর বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলাকে।

অন্যদিকে, সিনেমা না করলেও বুবলী ব্যস্ত ছিলেন পরিবার নিয়ে, বানভাসিদের নিয়ে। চলতি বছরের বন্যাকবলিতদের পাশে দাঁড়িয়েছিলেন এ নায়িকা। এছাড়া বুবলীর মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘জংলি’, এম ডি ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দীন জাকিরের ‘মায়া- দ্য লাভ ২’।

গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ে। এবার...
মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। আগামীকাল ৮ মে ঢাকাসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাখাল সবুজ পরিচালিত এ সিনেমা। মৃত্তিকা ছবিঘরের ব্যানারে এটি প্রযোজনা...
ঈদুল ফিতরে মুক্তি পায় রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। ইন্ডাস্ট্রির চার নায়িকাকে নিয়ে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে নারীর সংগ্রাম, প্রতিবন্ধকতা ও টিকে থাকার লড়াই। মুক্তির পর দর্শকদের বেশ প্রশংসা...
গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে এসেছে চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা ‌‘প্রেসারকুকার’। আর আগামী মাসে আসছে তার নতুন সিনেমা ‘সর্দার বাড়ির...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর