শরীরে ভিটামিন সি কি কমে গেছে? যেভাবে বুঝবেন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পিএম

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে, রোগজীবাণু সহজেই শরীরে সংক্রমিত হতে পারে না। আমরা কমবেশি সবাই জানি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি। ভিটামিন সি প্রতিদিনের শারীরিক সুস্থতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সি–এর অভাবে রোগের সংক্রমণের বিস্তারও বৃদ্ধি পেতে পারে।

আপনি যদি রোগ জীবাণুর সংক্রমণ এবং ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে চান, তবে  ভিটামিন সি’যুক্ত খাবার খান। ভিটামিন সি’তে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। যা  আপনার সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আসুন জেনে নিন, শরীরে ভিটামিন সি–এর অভাবে কী কী হতে পোরে।

১. ভিটামিন সি–এর অভাবে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। এতে সবসময় ক্লান্তি বোধ হবে। এর ফলে রক্তাল্পতাও দেখা দিতে পারে। খুব স্বাভাবিক বিষয় হলো, শরীরে ক্লান্তি চলে আসলে কাজকর্মেও মন বসবে না। এতে শরীরে অলসতার প্রকোপ বাড়বে। 

২. ভিটামিন সি–এর অভাবে ত্বকে নানা রোগের সংক্রমণ বাড়তে পারে। এ ছাড়া শরীরে কাঁটাছেড়া বা ঘা দ্রুত ভালো হতে সহায়তা করে ভিটামিন সি। পর্যাপ্ত ভিটামিন সি ছাড়া শরীরের কোলেজেন উৎপন্ন হয় না। কোলাজেন হল এক ধরনের প্রোটিন, যা  আপনার স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।

৩. প্রতিদিনই নির্দিষ্ট পরিমাণে ভিটামিন সি খেলে শরীরের ক্লান্তি দূর হবে। তাই সতেজ মনের জন্য ভিটামিন সি–এর কোনো বিকল্প নেই।

৪. অনেক সময় দেখা যায়, দাঁতের সমস্যা, মুখে ঘা কিংবা মাড়ি থেকে রক্ত পড়ছে। এসব ভিটামিন সি–এর অভাবে হয়। ভিটামিন সি দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে। তাই দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের প্রয়োজন।

৫. শরীরের বিভিন্ন জয়েন্ট এবং পেশীর মধ্যে ব্যথা হলে বুঝতে হবে শরীরে ভিটামিনের অভাব হয়েছে। ভিটামিন সি–এর অভাবে জয়েন্ট ও পেশীর ব্যথা বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া হাড়ের প্রদাহও বাড়তে পারে।

৬. ভিটামিন সি ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দেয়। ভিটামিন সি এর অভাবে ত্বক শুষ্ক হয়ে পড়ে। ত্বককে আদ্র করার জন্য ভাটামিন সি সমৃদ্ধ খাবার খান। এর ফলে ত্বকের উজ্জ্বলতাও বাড়বে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর