পূজার আয়োজন

মুগডাল দিয়ে মজার নিরামিষ রান্না

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০২:৫৬ পিএম

পূজার পাঁচদিন সবজির বিভিন্ন পদ তৈরি হবে। ভাতের সঙ্গে যদি ডাল থাকে, তাহলে আমিষের অভাবও কিন্তু পূরণ হয়ে যায়। ষষ্ঠীর দুপুরে মুগডাল দিয়ে কয়েক রকম সবজির একটি মজার পদ তৈরি করতে পারেন। রেসিপি দিয়েছেন রন্ধনবিদ সন্দীপ্তা রানী দেবী। 

উপকরণ: মুগডাল এক কাপ, সবজি (মিষ্টি কুমড়া, চালকুমড়া, শসা, পটল, বরবটি, আলু, গাজর) এক কাপ, আদা বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, ধনিয়া গুঁড়ো আধা চা চামচ, হলুদ পরিমাণমত, মরিচ পরিমাণমত, পাঁচফোড়ন ১/৪ চা চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালী: মুগডাল হালকা ভেজে পরিমাণমত হলুদ, লবণ দিয়ে সেদ্ধ করে নিন। কড়াইয়ে তেল দিয়ে গরম হলে শুকনা মরিচ ও পাঁচফোড়ন দিন। এরপর সবজি দিয়ে দিন। পরিমাণমত লবণ, আদা বাটা, জিরা বাটা, সামান্য হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিন। এবার সেদ্ধ করা ডাল দিন।

এই সবজি-ডাল বেশি পাতলা করা যাবে না। সেই আন্দাজে পানি দিন। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দুই চামচ ঘি ও চারটা কাঁচামরিচ দিয়ে দুই মিনিট জ্বাল নিন। শেষে তরকারিতে ধনে বা কারিপাতা দিয়ে কিছুক্ষণ রাখার পর নামিয়ে নিন।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ...
 সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ফ্রান্স। এদিন এমবাপের জন্য ছিল রেকর্ডময়। ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ ৫৮ গোল। একই সাথে ফিফা বিশ্বকাপে এমবাপের গোলসংখ্যা এখন ১৪ মিরোস্লাভ ক্লোসার...
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফরিদ আহম্মেদ ভূঁইয়া অ্যাকাডেমির হোস্টেলে থাকা অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ...
হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন শুরু করল। ম্যাচের ১৭ মিনিটে একটি, ৬০ মিনিটে দ্বিতীয়টি, এর পরের গোলটি মেসি করেছেন ৭৫ মিনিটের মাথায়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর