মজার খাবার মাটন নিহারি, রইল সহজ রেসিপি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম

বাড়িতে অতিথি এলে কী খেতে দেবেন, তা নিয়ে একটু হলেও চিন্তায় পড়ে যান। মজার কিছু না হলে কি চলে? একদমই নয়। তাই তো বাড়িতেই রান্না করতে পারেন মজার স্বাদের মাটন নিহারি। মজার এই খাবারটি ভাত, রুটি বা পরোটা যেকোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারবেন।

উপকরণ: খাসির মাংস ১ কেজি (লেগ পিস), ঘি ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি ৪টি (বড় মাপের), আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ এবং লবণ স্বাদমতো।

প্রণালী: প্রথমে একটি প্রেসার কুকারে শুধু পানি দিয়ে মাটন বা খাসির মাংস কিছুটা সেদ্ধ করে নিন (২ সিটি দিলেই হবে)। তারপর পানি ঝরিয়ে মাটনের স্টক আলাদা করে অন্য পাত্রে রাখুন। একটি ননস্টিক কড়াইতে ঘি গরম করে, তাতে পেঁয়াজ ভাল করে ভেজে নিন। এতে একে একে মাটন, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে ভালো করে নাড়ুন। ৫ মিনিট রান্না করার পর গরম মসলা ও মাটনের স্টক দিন। তারপর কম আঁচে ভালো করে মিশিয়ে নিন।

এরপর ঢেকে রান্না করুন। খেয়াল রাখবেন মাংস যেন খুব ভালো মতো সেদ্ধ হয়। তবে ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দেতে হবে। এবার একটা ছোট বাটিতে ময়দা ও মাটনের বাকি স্টক মিশিয়ে রান্না মাংসের উপর ঢেলে দিন। তারপর আরও ১০ মিনিট রান্না করুন। মাংসের গ্রেভি ঘন হয়ে গেলে নামিয়ে নিন। মাংসের উপর লেবুর রস ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। রুমালি রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে এই মাটন বা খাসির নিহারি।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ...
 সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ফ্রান্স। এদিন এমবাপের জন্য ছিল রেকর্ডময়। ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ ৫৮ গোল। একই সাথে ফিফা বিশ্বকাপে এমবাপের গোলসংখ্যা এখন ১৪ মিরোস্লাভ ক্লোসার...
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফরিদ আহম্মেদ ভূঁইয়া অ্যাকাডেমির হোস্টেলে থাকা অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ...
হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। ৩ গোলে এগিয়ে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিন। ম্যাচের ১৭ মিনিটে একটি, ৬০ মিনিটে দ্বিতীয়টি, এর পরের গোলটি তিনি করেছেন ৭৫ মিনিটের মাথায়। আলজেরিয়ার বিপক্ষে চলছে গতবারের এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর