চুল লম্বা হচ্ছে না কিছুতেই? সমাধান মেথিতে

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:২২ পিএম

অনেকেই লম্বা চুল পছন্দ করে থাকেন। কিন্তু নাগরিক এই ব্যস্ত জীবনে চুলের জন্য আলাদা সময় বের করাটা কঠিন। বরং দূষণ, হরমোনজনিত প্রভাব, অযত্ন, মানসিক চাপ, ঘুমের অভাব ইত্যাদি কারণে প্রতিনিয়ত বাড়ছে চুলের নানা সমস্যা। অকালেই ঝরে পড়ছে চুল, ব্যাহত হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি।  

দৈনিক গড়ে ৫০ থেকে ১০০টি পর্যন্ত চুল পড়াকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কিন্তু পড়ে যাওয়া চুলের জায়গায় যদি নতুন চুল না গজায় তাহলেই তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ব্যয়বহুল হেয়ার ট্রিটমেন্ট আর দামি পণ্য ব্যবহার করেও তখন সুরাহা হয় না।  

অথচ চুল পড়ার সমস্যা কমাতে আমাদের হাতের কাছেই রয়েছে একটি দারুণ উপাদান। আপনার দীঘল, ঘন চুলের স্বপ্ন পূরণ করতে পারে মেথি; মেথির গুণে দ্রুত গজাতে সক্ষম নতুন চুল। 

মেথিদানায় আছে প্রচুর পরিমাণ প্রোটিন এবং আয়রন। এই দুই উপাদান চুলের বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও মেথিতে পাবেন অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান হিসেবে পরিচিত ফ্ল্যাভোনয়েডস ও স্যাপোনিন।

জেনে নিন ঝলমলে চুলের জন্য মেথির কিছু ব্যবহার।  

চুলের বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে মেথিদানা। ছবি: ফ্রিপিক

চুল পড়া বন্ধ করতে

এক মুঠো মেথি দানা সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে ছেঁকে খালি পেটে এই পানি কিছুটা পান করুন। বাকি পানি একটি স্প্রে বোতলে ভরে নিন। সকালে হেয়ার স্প্রের মতো চুলে লাগান এবং কিছুক্ষণ পর চুল ধুয়ে ফেলুন। নিয়মিত করলে চুল পড়ার হার কমে আসবে।  

চুলের আর্দ্রতা বজায়

একটি পাত্রে ৪ টেবিল চামচ টক দই এবং ৩ চামচ ভেজানো মেথি দানা নিন। দুই উপাদান ভালো করে মিশিয়ে সারা রাত রেখে দিন। সকালে ব্লেন্ড করে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট মাথার ত্বকে ও চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। প্রাকৃতিকভাবে চুলকে ময়েশ্চারাইজ করবে মেথির এই হেয়ার প্যাক।

পড়ে যাওয়া চুলের জায়গায় যদি নতুন চুল না গজায় তাহলেই তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ছবি: ফ্রিপিক

প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে

মেথি বীজ সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সেই মেথি বেটে নিন। একটি পেস্ট তৈরি হবে। এর মধ্যে পরিমাণমতো অলিভ অয়েল মেশান। ভালো করে দুই উপাদান মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। অলিভ অয়েল ও মেথির এই মিশ্রণ প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে। এটি চুলকে নরম এবং ম্যানেজেবল করে সিল্কি করে তুলতে সাহায্য করে। 

চুল পাকা রোধে

চুল পাকা নিয়ে অনেকেই হতাশায় ভোগেন, বিশেষ করে অল্প বয়সেই যাদের চুল পাকা শুরু হয়। চুলের অকালপক্কতা রোধে নারিকেল তেলে কমপক্ষে ২ দিন মেথি ডুবিয়ে রাখুন। এবার এই তেল কুসুম গরম করে মাথায় ত্বকে ম্যাসাজ করুন। চুলের ফলিকলের যেকোন সমস্যা সমাধানে এই তেল টনিকের মতো কাজ করে। চুলকে গোড়া থেকে আগা পর্যন্ত পুষ্টি যুগিয়ে চুলের অকালপক্কতা রোধে সক্ষম মেথি।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর