পর্দায় কিশোর কুমার হচ্ছেন আমির

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১২:২৯ পিএম

বক্স অফিসে টানা ব্যর্থতার পর বেশ লম্বা সময়ের বিরতি নিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। তবে সেই বিরতি কাটিয়ে এবার অবশ্য ফেরার পালা। ইতিমধ্যেই তিনি ‘সিতারে জামিন পার’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন, যেটি কিনা নতুন বছরে (২০২৫) মুক্তি পাওয়ার কথা। এ ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে আরও ৫টি ছবি, যেগুলো করার জন্য বেশ আগ্রহী আমির। আর এই ছবিগুলোর মধ্যে রয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের বায়োপিক।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, অনুরাগ বসু পরিচালিত কিশোর কুমারের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে ইতিমধ্যে এ নিয়ে আলোচনা করছেন আমির ও অনুরাগ। এখন পর্যন্ত তাঁদের মধ্যে চার-পাঁচটি মিটিং হয়েছে বলেও খবর।

সূত্রের মাধ্যমে পিঙ্কভিলা বলছে, ‘কিশোর কুমারের বায়োপিকটি অনুরাগ বসু ও ভূষণ কুমারের হৃদয়ের ভীষণ কাছের একটা প্রোজেক্ট। তাঁরা সুন্দরভাবে এই প্রোজেক্টটি উপস্থাপন করতে চান। আমির খান নিজেও কিশোর কুমারের একজন বড় অনুরাগী। আর তাই তিনিও অনুরাগ বসুকে এই কিংবদন্তির জীবন তুলে ধরার বিষয়ে সাহায্য করতে চান। পরিচালক এই ছবিকে একটা অন্যমাত্রা দিতে চান, নিখুঁতভাবে ছবিটি বানাতে চান। আর এই বিষয়েই আমিরকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে।’

অন্যদিকে, কিশোর কুমারের বায়োপিক ছাড়াও আমিরের ভাবনায় রয়েছে আরও ৫টি ছবি। যেগুলো হলো উজ্জ্বল নিকমের বায়োপিক, রাজকুমার সন্তোষীর ‘চারদিন কি জিন্দেগি’, ‘গজনী ২’, লোকেশ কানাগরাজের একটা সুপারহিরো ঘরানার ছবি ও জোয়া আখতারের একটা ছবিও তাঁর ভাবনা-চিন্তায় রয়েছে।

জানা গেছে, এই সবক’টিই আমিরের ভীষণ পছন্দের। চলতি বছরের শেষদিকে অভিনেতা তাঁর পরবর্তী ছবি নিয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও এই ছবিগুলোর মধ্যে ৩টি বেছে রেখে অন্যগুলো ছেড়ে দিতে পারেন।

এই মুহূর্তে আমির খান প্রস্তুতি নিচ্ছেন ‘সিতারে জামিন পার’ ছবিটির মুক্তির জন্য। এতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া ডি’সুজা। প্রযোজনায় রয়েছে আমিরের নিজের প্রযোজনা সংস্থা। নতুন বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর