ভারতে গিয়ে বদলে গেল সিয়াম-পূজার সিনেমার নাম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম

২০২২ সালের রোজার ঈদে মুক্তি পায় চলচ্চিত্র ‘শান’। সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটির এ সিনেমা পরিচালনা করেন এম রাহিম। এবার সিনেমাটি দেখা যাবে ভারতের টেলিভিশন চ্যানেলে। তবে ভারতে গিয়ে বদলে গেছে সিনেমার নাম! আগামী ১০ নভেম্বর জি-বাংলা সিনেমা চ্যানেলে ‘শান’ দেখা যাবে ‘অর্জুন: দ্য সুপার কপ’ নামে।

শুধু নামই নয়, বদলে গেছে কণ্ঠও। সিয়াম, পূজাদের পরিবর্তে এতে শোনা গেছে পশ্চিম বাংলার কণ্ঠভিনেতাদের কণ্ঠ। সম্প্রতি জি-বাংলা সিনেমার ফেসবুক পেজে এর একটি টিজার শেয়ার করা হয়েছে। যেখানে কমেন্ট বক্সে নাম পরিবর্তন করা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। জানতে চেয়েছেন, কেন ‘শান’ সিনেমা ‘অর্জুন: দ্য সুপার কপ’ নামে চালিয়ে দেওয়া হচ্ছে?

বিষয়টি নিয়ে নির্মাতা এম রাহিম বললেন, ‘এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক। এর আগে, সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে। তবে বাংলার বিষয়ে আমার কিছু জানা নেই।’ 

তবে বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন সিয়াম। তাঁর কথায়, ‘আমি যত দূর জানি হিন্দি, তামিল, তেলুগুসহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তারা কীভাবে সিনেমাটি উপস্থাপন করবেন, সেটা তাদের বিষয়। আমার মনে হয়, সিনেমাটি ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটা করা হয়েছে। এ ছাড়া নামসংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে।’

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে রাহিম-সিয়াম জুটির নতুন সিনেমা ‘জংলি’। এতে নায়কের বিপরীতে দেখা যাবে শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘিকে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই জংলির মুক্তির ঘোষণা আসবে বলে জানা গেছে। 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের...
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার জঙ্গল থেকে নতুন এক প্রজাতির বুনো বিড়ালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত নতুন এক গবেষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। 
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪৫ ভরির বেশি স্বর্ণালংকার জব্দ করেছে ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুক্রবার সকালে সালাম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর