ডোনাল্ড ট্রাম্প জিতবেন আশায় বিটকয়েনের দাম বৃদ্ধি

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:১২ এএম

আর মাত্র দু’দিন পরই আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন। শুধু আমেরিকার জনগণই নয় পুরো বিশ্বের চোখই এখন ৫ নভেম্বরের ভোটের দিকে। আমেরিকার ইতিহাসে প্রথম নারী হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হবেন কমলা হ্যারিস, নাকি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হয়ে হোয়াইট হাউজে ফিরবেন- এই প্রশ্ন এখন অনেকেরই। তবে নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে যে তুমুল প্রতিযোগীতা চলছে তাতে করে বিজয়ী কে হবেন তা নিয়ে হলফ করে কিছু বলা যাচ্ছে না। এমনকি অনুমান করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

তবে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়ে পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট হবেন, এই আশায় সাম্প্রতিক সময়ে বিটকয়েনের বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) স্পট মার্কেটে বিটকয়েন বিনিময় করা হয়েছে ৭৩,০০০ মার্কিন ডলারের আশেপাশে। অর্থাৎ, একটি বিটকয়েনের দাম বাংলাদেশী মুদ্রায় ৮৭ লক্ষ টাকারও বেশি। 

গত মার্চের পর এটাই বিটকয়েনের সর্বোচ্চ মূল্য। উল্লেখ্য, এখন পর্যন্ত বিটকয়েনের সর্বোচ্চ দাম ৭৩,৭৫০ মার্কিন ডলার রেকর্ড করা হয়েছে চলতি বছরের ১৪ মার্চ তারিখে। বিটকয়েনের দামের এই রেকর্ডটি এখনও অক্ষুণ্ণ থাকলেও ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে সেটা ভেঙ্গে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে বিটকয়েনের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড হতে পারে। তথ্যসূত্র: রয়টার্স মার্কিন নির্বাচনকে সামনে রেখে বিটকয়েনের বাজারে ঊর্ধ্বগতির মূল কারণ নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোড়াল অবস্থান। বিশেষ করে ট্রাম্প ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, পুনরায় নির্বাচিত হলে তিনি ক্রিপ্টোকারেন্সি-বান্ধব নীতিমালা নিয়ে আসবেন এবং ক্রিপ্টোর বাজারে সরকারি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ কমিয়ে আনবেন।

ক্রিপ্টো-সংশ্লিষ্টদের অনেকেই তাই ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পক্ষে বাজি ধরছেন। আর তারই প্রতিফলন ঘটেছে বিটকয়েনের বাজারে। গত ১১ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ প্রবাহ বা ইনফ্লো লক্ষ্য করা গেছে স্পট বিটকয়েনের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ)। 

বিটকয়েনের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে বিটকয়েন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানেও ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। এই যেমন গত মঙ্গলবার বিটকয়েন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান মাইক্রোস্ট্র্যাটেজি’র শেয়ার দর বিগত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছয়। পাশাপাশি কয়েনবেজ গ্লোবাল ও ম্যারাথন ডিজিটালের মালিক প্রতিষ্ঠান মারা হোল্ডিংসের শেয়ারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। 

বিটকয়েনের দাম সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও এই রিপোর্ট লেখার সময় দাম কিছুটা হ্রাস পেয়ে ৬৮,৪২১ ডলারে পৌঁছেছে। তবে আমেরিকায় আসন্ন ভোট ও ভোটের ফলাফলের উপর বিটকয়েনের দামে বড় ধরণের পরিবর্তনের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

তথ্যসূত্র: ইনভেস্টোপিডিয়া, রয়টার্স

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় (মেনা) ইন্টারনেট সংযোগের ঘাটতি কমানো এবং বৈশ্বিক টেলিযোগাযোগ মানদণ্ডে সমন্বয়ের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) দোহা ২০২৬। কাতারের...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণা, তথ্য বিশ্লেষণ ও গেমিংয়ের জন্য নতুন কম্পিউটার ও ল্যাপটপ দেশের বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মাধ্যমে...
প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬
তরুণদের মধ্যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বা ডেটা প্রাইভেসি বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে থট পুলিশ। প্রথম রানারআপ হয়েছে এজেন্টওয়ান এবং...
কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের দায়ে বাংলাদেশের ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও সরিয়েছে টিকটক। চলতি বছরের এপ্রিল থেকে জুনে প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ এসব ভিডিও।...
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে...
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর ধস নামলে এই হতাহতের ঘটনা হয়।  এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী...
ফ্যাসিবাদী আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দেশে গিয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর