শীত আসি আসি, কেমন হবে এ সময়ের ফ্যাশন 

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১২:৩০ পিএম

প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা। ভোর কিংবা রাতের দিকে বাইরে বেরোলে গায়ে খানিকটা কাঁটাও দেয়। শহরে এর তীব্রতা অতটা না থাকলেও গাঁওগেরামে ঠিকই শীত আসি আসি করছে।

কিন্তু জানেন কি, ফ্যাশনের সেরা সময় এটাই! কারণ, এই সময় একগাদা ভারি শীতের পোশাক গায়ে চাপাতে হয় না। যে পোশাকগুলো গরমে পরতে পারছিলেন না, সেগুলো এখন অনায়াসে পরে নিতে পারেন। 

আবার কেউ এমনও আছেন যারা হালকা শীতে কেমন পোশাক পরবেন তা নিয়ে একটু দ্বিধায় থাকেন। একদিকে শীতের পোশাক না পরলে ঠান্ডা অনুভূত হয় আবার শাল, সোয়েটার, কার্ডিগান পরলেও গরম লাগে।

আসলে শীতের এই হালকা আবহে পোশাক এমন হওয়া উচিত যা গায়ে চাপালে ঠান্ডাও লাগবে না, আবার গরমে ঘামারও আশঙ্কা থাকবে না।

যেমন হবে শীতের পোশাক

ফ্যাশন হাউসগুলো দারুণ সব সৃষ্টিশীল ডিজাইনের শীতের শাল আনতে শুরু করেছে। শাড়ি হোক কিংবা পাশ্চাত্য ধাঁচের পোশাক, হালকা শীতে সঙ্গী হতে পারে পাতলা শাল। শাল সব পোশাকের এবং সব বয়সী মানুষের সাথে মানানসই। পছন্দ অনুযায়ী বেছে নিন আপনার শীতের শাল।

শাড়ির সঙ্গে ব্লাউজ হিসেবে এই আবহাওয়ায় বেছে নিতে পারেন একরঙা থ্রি কোয়ার্টার স্লিভ টপসগুলো। কালো, সাদা, বেইজ, লাল, কফি, রয়্যাল ব্লু, হটপিঙ্ক, কিংবা ল্যাভেন্ডার রঙের মধ্য থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের টপটি।

জিন্সের সাথেও অনায়াসে পরতে পারেন এই ট্রেন্ডি টপ। টার্টলনেক আর হাইনেক টপসের আবেদন থাকবে এবারের শীতেও। যাদের একদম ভোরের দিকে বের হতে হয়, তাঁরা বেছে নিন এই গলার পোশাক।

ফ্যাশন ধারায় ‘লেয়ারিং’ সব সময়ই জনপ্রিয়। শীতে তার ব্যবহার আরও বেড়ে যায়। এটি হলো কয়েক স্তরে ফ্যাশনেবল পোশাক পরার কৌশল। হালকা শীতের জন্য বেছে নিতে পারেন লম্বা হাতার টপ। এর ওপর চাপাতে পারেন পাতলা শ্রাগ বা কোটি।

নরম উল, খাদি কিংবা ডেনিমের তৈরি হালকা পোশাক বেছে নেওয়ার সময়ও এখন। খাদি আর ডেনিমের পোশাকে সহজেই আভিজাত্য ফুটে উঠে।

আরেকটি স্টাইলিশ শীত পোশাক হচ্ছে ব্লেজার। এখন সুতির কাপড়ে কো-অর্ড ধারায় বিভিন্ন স্টাইলের ব্লেজার তৈরি হচ্ছে। ফরমাল কিংবা ক্যাজুয়াল যেকোনো লুকের জন্যই ব্লেজারের তুলনা নেই। এই হালকা শীতে ফিটেড ব্লেজার পরা যেতে পারে।  

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর