বাসায় হঠাৎ অতিথি? আপ্যায়নে যে পিঠা খাইয়ে চমকে দিতে পারেন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১১:১৩ এএম

আলতো কামড় দিতেই দাঁত কেটে বসেছে ভাজা আস্তরণে। মুচমুচে সে ভাবটা থাকতে থাকতেই নিজেকে জানান দেয় নারিকেলের পুর। মিষ্টি রসালো সে স্বাদের রেশের মাঝেই বাদামী একটা সুস্বাদু গন্ধ ছড়িয়ে দিচ্ছে তিল। রসালো নারিকেল পুলি পিঠা খেতে কার না ভালো লাগে!

শীত আসি আসি করছে। নতুন ধানের চালের গুড়া এখন অনেকের ঘরে, খেজুর গুড়ও চলে আসবে কিছুদিনের মধ্যে। সন্ধ্যায় শহরের রাস্তায় পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে এরই মধ্যে। তবে চাইলেও হয়তো তিল নারিকেল পুলি পিঠা খুঁজে পাবেন না শহরের অলিগলিতে।

অথচ চাইলেই খুব সহজে বানানো যায় এই পিঠা। পাঠকের জন্য রইল তিল নারিকেল পুলি পিঠার সহজ একটি রেসিপি। মজার এই পিঠার রেসিপি দিয়েছে রন্ধনশিল্পী ও শোভা’স ফুড এক্সপ্রেসের স্বত্বাধিকারী দিলরুবা আক্তার শোভা

আপনার পছন্দমতো নকশা দিতে পারেন পিঠাতে। ছবি: শোভা’স ফুড এক্সপ্রেস

প্রথমেই বানাতে হবে পিঠার পুর। তার জন্য লাগবে নারিকেল কোরানো ১টি, খেজুরের গুড় ১.৫ কাপ, সাদা তিল ১/২ কাপ পরিমাণ, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরা, এলাচ ২/৩টি, তেল ভাজার জন্য পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন পুর
প্রথমে একটি পাত্রে নারিকেল, খেজুরের গুড়, তিল, তেজপাতা, দারুচিনি, এলাচি একসঙ্গে জ্বাল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিন। পুর হয়ে গেলে ঠান্ডা হতে দিন আর দারুচিনি, এলাচ আর তেজপাতা উঠিয়ে ফেলে দিন।

তারপর বানিয়ে নিন পুলি পিঠা। তার জন্য লাগবে চালের গুঁড়া ৩ কাপ, ময়দা ২ কাপ, পানি ১/৩ কাপ এবং লবণ স্বাদমতো।

যেভাবে বানাতে পারেন পিঠা
একটি পাত্রে পরিমাণমতো পানি ফুটিয়ে তাতে স্বাদমতো লবণ, চালের গুঁড়া ও ময়দা দিয়ে অল্প আঁচে নেড়ে ঢেকে রাখুন। সেদ্ধ হলে একটু নাড়িয়ে নামিয়ে নিন, তারপর হাত দিয়ে মথে নিতে হবে। এরপর ডো দিয়ে রুটি বেলে রুটির চারপাশে পুর দিয়ে আটকে দিন। একটা রুটিতে ২-৩টা পিঠা হবে, একই ভাবে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। চাইলে সুন্দর নকশাও করে দিতে পারেন। 

কড়াইয়ে তেল গরম করে বানানো পিঠাগুলো লাল করে ভেজে নিতে হবে। ব্যস তৈরি হয়ে গেল তিল নারিকেলের পুলি পিঠা । 
গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন। এই পিঠা চাইলে তাওয়ায় ভেজে অথবা ভাপ দিয়েও খেতে পারেন।  মিষ্টি নিজের পছন্দমতো কম বা বেশি দিতে পারেন। এই পিঠা ফ্রোজেন করে ১-২ মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। হঠাৎ বাসায় অতিথি এলে তাদের আপ্যায়নে যখন ইচ্ছে তখন বের করে ভেজে খেতে পারেন।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
লোডিং...

এলাকার খবর