শীতের সবজি, শীতের মাছ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

বাজারে শীতের তাজা সবজি পাওয়া যাচ্ছে। পছন্দের মাছের সঙ্গে সুস্বাদু সবজি রান্না করার এখনই সময়। গরম ভাতের সঙ্গে এই সবজি-মাছের পদ থাকলে আর কী লাগে! রেসিপি দিয়েছেন শাহানা পারভীন। 

উপকরণ: ফুলকপি, আলু, বেগুন, মুলা, টমেটো, মাছ, পেঁয়াজ, রসুন, মরিচ, জিরা, হলুদ, লবণ, ভাজার জন্য তেল। 

প্রণালি: প্রথমে সবজিগুলো পছন্দমতো আকারে কেটে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে অল্প তেল দিয়ে শুধু ফুলকপিগুলো ভেজে নিতে হবে। মাছের টুকরাগুলোও হালকা করে ভেজে উঠিয়ে নিতে হবে।

ঐ তেলেই পেঁয়াজ, রসুন, মরিচ, জিরার মিশ্রণ দিতে হবে। এরপর লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ গুঁড়া দিয়ে মিশ্রণটা তেলে ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে।   

ফুলকপি সহ বাকি সবজিগুলো দিয়ে বেশ কিছু সময় নিয়ে সব সবজি কষিয়ে নিয়ে পরিমাণমতো পানি দিয়ে দিতে হবে। এবার ফুটে উঠলে ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর সেই ভাজা মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিলেই হয়ে গেলো মাছ দিয়ে পাঁচমিশালি সবজি। 

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর