চটপটে গার্লিক মাশরুম বানান বাড়িতেই 

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম

মাশরুম দিয়ে নানান সুস্বাদু এবং পুষ্টিকর আইটেম তৈরি করা যায়। তার মধ্যে একটি হলো গার্লিক মাশরুম। হুট করে ক্ষুধা লাগলে ঝটপট বানিয়ে ফেলতে পারেন রেস্তোরাঁর মতো গার্লিক মাশরুম। দেখে নিন রেসিপি। 

উপকরণ: মাশরুম ১ কাপ, পেয়াঁজ কুচি ১টি, কাঁচামরিচ কুচি ২টি, রসুন কুচি ২ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, চিনি ১/৪ চা চামচ, ভিনেগার আধা চা চামচ, সয়াসস ১ চা চামচ, সুইট চিলি সস ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, লবণ স্বাদমতো 

প্রণালী: প্রথমে কড়াই গরম করে তাতে মাখন দিতে হবে। এরপর পেয়াঁজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভাজবেন। পেয়াঁজ কিছুটা নরম হলে মাশরুম দিতে হবে।

মাশরুম ভাজা হলে রসুন কুচি দিয়ে দেবেন। শেষে একে একে লবণ, গোলমরিচ গুঁড়া, সয়া সস, ভিনেগার আর রেড চিলি সস মিশিয়ে নেবেন। ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করবেন।   

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে...
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর ধস নামলে এই হতাহতের ঘটনা হয়।  এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী...
ফ্যাসিবাদী আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দেশে গিয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর