খুব সহজেই বানাতে পারেন খেজুর গুড়ের পায়েস

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

শীত এলে বাড়িতে বাড়িতে লেগে যায় পিঠা খাওয়ার ধুম। যার মধ্যে অনেক পিঠা আছে, যেগুলো অন্য সময়ও বানানো যায়। তবে কিছু খাবারের জন্য শীতের এই সময়টাই যেন মোক্ষম। পিঠা তো খাওয়া হয়ই। এবার জেনে নিন মজার পায়েস রান্নার কৌশল।

খেজুর গুড়ের পায়েসের অকৃত্রিম স্বাদ যেকোনো বিদেশি ডেজার্টকেও হার মানাবে। খুব সহজেই বানাতে পারেন এই মজার খাবারটি। রইল রেসিপি।

যা যা লাগবে
নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন খেজুরের গুড় লাগবে। তবে এই গুড় আপনার স্বাদ অনুযায়ী দিতে হবে। যদি মিষ্টি বেশি খান, তবে বেশি হবে। আর কম খেলে, কম দিবেন। দুধ ১.৫ লিটার, পোলাওয়ের চাল ২০০ গ্রাম (চিনিগুড়া বা যেকোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন)। এছাড়াও লাগবে খুব সামান্য লবণ, কিশমিশ, বাদাম এবং এলাচ ৩-৪টি।

পায়েস তৈরির আগে উপকরণগুলো আগে গুছিয়ে নিন। ছবি: ইনডিপেনডেন্ট

যেভাবে বানাবেন
প্রথমে চাল ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে দুধ বসিয়ে, তাতে ৩-৫ টা এলাচ দিন। এবার চালগুলো দিয়ে, হালকা আঁচে নাড়তে থাকুন। মিশ্রণটি একটু গাঢ় হয়ে আসলে, কেটে রাখা গুড় মিশ্রণটিতে দিয়ে দিন। তবে ফুটন্ত দুধের মধ্যে গুড় মেশাতে যাবেন না, এতে ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। চুলা বন্ধ করে গুড় দিতে পারেন।

আরও কিছুক্ষণ হালকা আছে জ্বাল দিয়ে নাড়তে থাকুন। দেখবে গুড় মিশে গিয়েছে। তারপর বাদাম ও কিশমিশ দিয়ে নামিয়ে নিন। ঠান্ডা বা গরম পরিবেশন করতে পারেন। তবে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে খেতে বেশি ভালো লাগবে।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর