ক্রিম অফ পটেটো স্যুপ যেভাবে বানাবেন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম

শীতের এই সময় স্যুপ খেতে কারো মানা নেই। এই পর্বে থাকছে একটু ভিন্ন ধরনের স্যুপের রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই বানাতে পারেন এই পদটি। রেসিপি দিয়েছেন শবনম রহমান। বাড়িতে বানিয়ে যে কাউকে চমকে দিতে পারেন। রইল সহজ রেসিপি।

উপকরণ: আলু হাফ কেজি, পেঁয়াজকলি কুচি হাফ কাপ, মাখন সামান্য, সাদা গোলমরিচ গুঁড়া ২ চিমটি, রসুন বাটা ১/২ চা-চামচ, ক্রিম হাফ কাপ, চিকেন স্টক ১ লিটার, লবণ স্বাদমতো, গরম পানি ১ কাপ।

প্রণালী: প্রথমে আলু কিউব করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজকলি ধুয়ে কেটে নিন। একটি প্যানে মাখন দিয়ে তাতে একে একে আলু, পেঁয়াজকলি ও রসুন বাটা দিন। তারপর অল্প আঁচে নাড়তে থাকুন। এতে চিকেন স্টক দিয়ে সেদ্ধ হতে দিন। আলু ভালোভাবে সেদ্ধ হলে নামিয়ে মিহি পেস্ট তৈরি করুন। 

এবার একটি প্যানে ১ কাপ গরম পানি, স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়া ও ক্রিম মিশিয়ে ফুটিয়ে নিন। তারপর দিয়ে দিন ম্যাশ বা পেস্ট করে রাখা আলু। এবার ক্রিম ও পেঁয়াজকলি কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর