বাড়িতে বানাতে পারেন কন্টিনেন্টাল ফিস ফ্লোরেনটাইন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৮ পিএম

আমাদের দেশে জনপ্রিয় হচ্ছে কন্টিনেন্টাল ফুড। এদিক থেকে এগিয়ে আছে মাছের আইটেমগুলো। কন্টিনেন্টাল খাবার বেশিরভাগই তৈরি হয় বাছা ফিস দিয়ে। এবারও থাকলো তেমনই একটি মাছের রেসিপি। ফিস ফ্লোরেনটাইন খুব সহজে ওভেনেই করতে পারেন। রইল রেসিপি।

উপকরণ: ভেটকি ১২০ গ্রাম (ফিলে), লেবুর রস ৫ গ্রাম, ভিনেগার ৫ গ্রাম, হোয়াইট পেপার ১ পিঞ্চ, ব্ল্যাক পেপার সামান্য, লবণ সামান্য, পালং শাক ২০ গ্রাম, ক্রিম ৫ গ্রাম, ইংলিশ মাস্টার্ড ৩ গ্রাম এবং বেসামেল সস ৫০ গ্রাম।

প্রণালী: প্রথমে মাছ লেবুর রস, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার ও লবণ মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। এবার একটি সসপ্যানে পানি নিয়ে ফুটাতে দিন। এবার আঁচ কমিয়ে তাতে ম্যারিনেটেড মাছগুলো দিয়ে দিন। যখন মাছের ফিলে সাদা রংয়ের হয়ে যাবে, তখন গ্যাস বন্ধ করে মাছগুলো একপাশে সরিয়ে রাখুন। 

ফিসগুলো ম্যারিনেটেড করে পোচ বা ফ্রাই করে নিতে পারেন। ছবি: ইনডিপেনডেন্ট

এবার কুচানো পালংশাকের সঙ্গে ক্রিম ও ইংলিশ মাস্টার্ড ভালো করে মিশিয়ে নিন। তারপর একটি ছড়ানো ফ্লোরেনটাইন বোলে সাজিয়ে রাখুন। এর উপরে দিয়ে দিন এই ফিসগুলো। তারপর উপর ছড়িয়ে দিন বেশামেল সস ও গ্রেটেড চিজ। এবার পাত্রটি মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিন। ১৪০ ডিগ্রি ফারেনহাইটে একমিনিট বেক করুন। গার্নিশিং করতে চাইলে ফ্রায়েড পার্সলে ছড়িয়ে দিতে পারেন।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর