মিশা-ডিপজলের কমিটিতে মুক্তি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। পদটি শূন্য থাকায় তাঁকে মনোনীত করা হয়। গত রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিং শেষে সমিতির সভাপতি মিশা সওদাগর নতুন সদস্যেকে শপথ পড়ান। এ তথ্য জানিয়েছেন মিশা সওদাগর ও মুক্তি নিজে। শপথ গ্রহণ অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মুক্তি বলেন, ‘সমিতির বাইরে থেকেও বিগত দিনে শিল্পীদের জন্য কাজ করেছি। এখন সমিতির সঙ্গে থেকে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এটি আমার কাজ আরও সহজ করবে। এই কমিটির সদস্যরা সবাই অসাধারণ। তাই গর্বিত মনে শপথ নিয়েছি।’

জানা গেছে, কার্যনির্বাহী সদস্য পদটি বেশ কিছুদিন ধরে শূন্য ছিল। চিত্রনায়িকা শাহনূর পরপর তিনটি বা তার বেশি মিটিংয়ে অনুপস্থিত থাকায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের কোনো উত্তর না পাওয়ায় এবং সমিতির সঙ্গে তাঁর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় গঠনতন্ত্র অনুযায়ী পদটি শূন্য ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে চিত্রনায়িকা মুক্তিকে ওই পদে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেয় কার্যনির্বাহী পরিষদ।

এ বিষয়ে শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব বলেন, ‘শাহনূরের সঙ্গে দীর্ঘদিন ধরে সমিতির যোগাযোগ ছিল না। নিয়ম অনুযায়ী তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কোনো উত্তর না মেলায় গঠনতন্ত্র মোতাবেক পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে মুক্তিকে ওই পদে মনোনীত করা হয়েছে।’

খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে রুমানা ইসলাম মুক্তি। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেক করেন। এরপর ‘চাঁদের আলো’, ‘শ্রাবণ মেঘের দিন’ এবং চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ সিনেমায় অভিনয় করেন। পারিবারিক কারণে সিনেমায় নিয়মিত হতে না পারলেও চলচ্চিত্র জগতের নানা আয়োজনে তিনি সক্রিয়। 

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর