ঢাবিতে ছাত্রদল-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মঙ্গলবার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার পৃথক বিবৃতিতে এ সমাবেশের ডাক দেওয়া হয় দুই সংগঠনের পক্ষ থেকে। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, ‘ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ।’ কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সশস্ত্র সন্ত্রাসী।’

ওই বিবৃতিতে বলা হয়, ‘নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের নামকে ভাঙিয়ে নিজেদের নানান অপকর্মের সাফাই দিতো, ঠিক সেভাবেই ৫ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে হামলা চালিয়ে সহিংস ফ্যাসিবাদী কায়দা পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টা চালাচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কুয়েটে সংগঠনটির নেতাকর্মীদের ওপর নৃশংস হামলার বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন এবং উক্ত হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজ রাত ৮টায় একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। 

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে।

এর আগে বেলা ৩টা থেকে শুরু হওয়া সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

​লালমনিরহাটের কালীগঞ্জে অপহরণ, ডাকাতি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১১ লাখের বেশি টাকা লুটের মামলায় মোমছেদুল খান বুলবুল (৩৫) নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার এক প্রেস...
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় টেঁটাবিদ্ধ অবস্থায় কাউছার মিয়া নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার...
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে অনিক মিয়া (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭) নামের দুজন গুলিবিদ্ধ...
আদিত্যপুর গ্রামের জাহিদ মিয়া এবং আব্দাফৌজদা গ্রামের মোশাহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে...
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে পারস্য উপসাগরে ১১৫ দিন আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।
জব্দ ১২ বিলিয়ন ডলার তহবিল ছাড়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছে ইরান। সুইজারল্যান্ডে আলোচনায় ভালো সাফল্য এসেছে বলে মত ইরানি স্পিকার মোহাম্মদ গালিবাফের। এদিকে, পারমাণবিক...
টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রিম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই পেস্ট টিউবওয়েলের পানির মধ্যে কেউ মেশানোর কারণে বিষক্রিয়া হয়েছে।
চীনের বৈশ্বিক চার উদ্যোগে সাড়া দিচ্ছে ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরেই এতে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে। বিশ্লেষকদের মতে, এতে ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে। শি জিনপিংয়ের উদ্যোগে যুক্ত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর