চিকেন পাটিয়ালা যেভাবে রান্না করবেন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৯ পিএম

চিকেন পাটিয়ালা মূলত ভারতের উত্তর প্রদেশের একটি খাবার। এটি পাঞ্জাবের পাটিয়ালা শহর থেকে উদ্ভূত। যার জন্যই খাবারটির নাম ‘চিকেন পাটিয়ালা’। 
এই খাবারটি মসলাদির ও ক্রিমি স্বাদের। এতে গ্রেভির জন্য কাজু-খাসখাস পেস্ট ও ফ্রেশ ক্রিম ব্যবহার করা হয়। যা খাবারটিকে আরও মজাদার করে তোলে। নান, বাটার নান, পরোটা, বা জিরা রাইসের সাথে খেতে পারেন খাবারটি। রইল রেসিপি।

উপকরণ: চিকেন মেরিনেশনের জন্য লাগবে চিকেন ১/২ কেজি (বোন ইন/বোনলেস), দই ১/২ কাপ, আদা-রসুন বাটা, ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, গরম মসলা ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

ডিমের ওমলেটের সঙ্গে পরিবেশ করতে পারেন। ছবি: ইনডিপেনডেন্ট

গ্রেভির জন্য লাগবে ২টি মাঝারি পেঁয়াজ (পেস্ট), ২টি মাঝারি টমেটো (পেস্ট), ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ২টি কাঁচা মরিচ (কুচি), ১/২ চা-চামচ হলুদ গুঁড়া, ১ চা-চামচ মরিচের গুঁড়া, ১ চা-চামচ ধনে গুঁড়া, ১ চা-চামচ জিরা গুঁড়া, ১/২ চা-চামচ গরম মসলা, ১/২ কাপ ফ্রেশ ক্রিম, ২ টেবিল চামচ কেশর ভেজানো দুধ (ঐচ্ছিক), ২ টেবিল চামচ কাজু ও খাসখাস পেস্ট, ২ টেবিল চামচ তেল বা ঘি, লবণ স্বাদমতো, ধনেপাতা ও কাসুন্দি শুকনো মেথি (গার্নিশের জন্য)।

ডিমের স্তরের জন্য ২টি ডিম, ১ চা-চামচ কাঁচা মরিচ কুচি, ১ চিমটি লবণ, ১ চা-চামচ ধনেপাতা কুচি এবং ১ চা-চামচ ঘি।

প্রস্তুত প্রণালি: প্রথম চিকেনের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে চিকেন, দই, আদা-রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ, ধনে গুঁড়া, গরম মসলা, লেবুর রস ও লবণ মিশিয়ে ৩০-৪৫ মিনিট মেরিনেট করুন।

এবার একটি প্যানে ২ টেবিল চামচ তেল বা ঘি গরম করুন। তাতে পেঁয়াজের পেস্ট দিয়ে মাঝারি আঁচে ভাজুন যতক্ষণ না সোনালি হয়ে আসে। এবার আদা-রসুন বাটা ও কাঁচা মরিচ কুচি দিন, ২ মিনিট নেড়ে নিন। টমেটো পেস্ট দিন এবং ভালোভাবে কষিয়ে নিন। হলুদ, লাল মরিচ, ধনে, জিরা গুঁড়া যোগ করে ভালোভাবে মেশান। কাজু ও খাসখাস পেস্ট দিন এবং ২-৩ মিনিট রান্না করুন।

এবার মেরিনেট করা চিকেন দিন এবং ঢেকে ১৫-২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। চিকেন সেদ্ধ হলে ক্রিম ও কেশর ভেজানো দুধ মিশিয়ে দিন। শেষে গরম মসলা ও শুকনো মেথি গুঁড়া ছড়িয়ে দিন এবং আরও ৫ মিনিট রান্না করুন।

ডিমের স্তরের জন্য একটি বাটিতে ডিম ফাটিয়ে নিন। তাতে কাঁচা মরিচ কুচি, লবণ, ধনেপাতা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এবার একটি প্যানে ১ চা-চামচ ঘি দিয়ে পাতলা ওমলেট তৈরি করুন। ওমলেটের উপর গ্রেভিসহ চিকেন রাখুন এবং রোল করে দিন। আপনি চাইলে নাও দিতে পারেন। গরম গরম চিকেন পাটিয়ালা পরিবেশন করুন। নান, পরোটা, বা জিরা রাইসের সাথে খেতে দারুণ লাগবে।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর