ইফতারে বানাতে পারেন চিকেন শর্মা রোল, রইল রেসিপি

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৩:২৫ পিএম

শাওয়ারমা বা শর্মা মূলত মধ্যপ্রাচ্যের জনপ্রিয় স্ট্রিট ফুড। মজার এই খাবারটির উৎপত্তি তুরস্কে। যেখানে এই শর্মা ‘ডোনার কাবাব’ নামে পরিচিত ছিল। পরে এটি লেবানন, সিরিয়া, জর্ডান, মিশরসহ পুরো মধ্যপ্রাচ্যে জনপ্রিয় হয়ে ওঠে।

শর্মা সাধারণত মেরিনেট করা মাংস (চিকেন, গরু বা খাসি) রুটি দিয়ে পরিবেশন করা হয়। এটি গ্রীস, তুরস্ক ও লেবাননে বিভিন্ন নামে পরিচিত। যেমন, তুরস্কে বলা হয় ডোনার কাবাব, গ্রীসে গাইরোস আর আরব দেশগুলো শাওয়ারমা।

পরবর্তীতে এটি ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে জনপ্রিয় হয়। তবে স্বাদ অনুযায়ী কিছু পরিবর্তন করা হয় খাবারটি। এখন আমাদের দেশেও এটি খুবই পরিচিত ও পছন্দের খাবার। রইল সহজ রেসিপি।

উপকরণ: প্রথমে চিকেন মেরিনেশনের জন্য লাগবে ২৫০ গ্রাম মুরগির বুকের মাংস (স্লাইস করা), ১ টেবিল চামচ টক দই, ১ চা-চামচ আদা-রসুন বাটা, ১ চা-চামচ লেবুর রস, ১/২ চা-চামচ গরম মসলা গুঁড়া, ১ চা-চামচ ধনে গুঁড়া, ১ চা-চামচ জিরা গুঁড়া, ১/২ চা-চামচ লাল মরিচ গুঁড়া, ১/২ চা-চামচ গোলমরিচ গুঁড়া, পরিমাণমতো লবণ এবং ১ টেবিল চামচ তেল। আর রুটি বা পরোটার জন্য লাগবে ১ কাপ ময়দা, ১/২ কাপ আটা, ১ চা-চামচ তেল, লবণ স্বাদমতো ও পানি প্রয়োজনমতো।

সস ও সালাদের জন্য লাগবে ২ টেবিল চামচ মেয়োনিজ, ১ টেবিল চামচ টমেটো সস, ১ টেবিল চামচ চিলি সস, ১/২ কাপ পেঁয়াজ (পাতলা কাটা), ১/২ কাপ শসা (পাতলা কাটা), ১/২ কাপ ক্যাপসিকাম (পাতলা কাটা) ও ধনেপাতা কুচি।

প্রস্তুত প্রণালী: একটি পাত্রে চিকেনের টুকরাগুলো নিয়ে সব মসলা, দই ও তেল মিশিয়ে মেরিনেট করে ৩০ মিনিট রাখুন। এরপর প্যানে অল্প তেল দিয়ে মুরগিগুলো মাঝারি আঁচে ৮-১০ মিনিট গ্রিল/ভাজুন। পরোটা তৈরির জন্য ময়দা, আটা, তেল ও লবণ মিশিয়ে মসৃণ করে খামির তৈরি করুন। ১৫-২০ মিনিট ঢেকে রাখুন। এরপর ছোট ছোট বল বানিয়ে রুটি বেলে হালকা তেলে সেঁকে নিন।

এবার পরোটা নিয়ে এর ওপরে মেয়োনিজ, টমেটো সস ও চিলি সস দিন। গ্রিল করা চিকেন, কাটা পেঁয়াজ, শসা, ক্যাপসিকাম ও ধনেপাতা দিয়ে রোল করে নিন। চাইলে ফয়েল দিয়ে মুড়িয়ে পরিবেশন করুন। রোলের সাথে অতিরিক্ত মেয়োনিজ বা সস দিতে পারেন। চিজ যোগ করলে স্বাদ আরও বেড়ে যাবে। গ্রিন চাটনি বা রায়তার সাথে খেলে বেশি মজাদার লাগবে। বাড়িতে বানানো মজাদার চিকেন শর্মা রোল উপভোগ করুন ইফতারে।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর