কালন্দারি চিকেন পোলাও, রমজান স্পেশাল রেসিপি

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৪:৫৩ পিএম

কালন্দারির চিকেন পোলাও মূলত দক্ষিণ এশিয়ার একটি বিশেষ খাবার। এটি পাকিস্তান ও উত্তর ভারতের জনপ্রিয় এক ধরনের সুগন্ধি ও মসলাদার পোলাও, যা সাধারণত বিশেষ উপলক্ষ ও রমজানের সময় তৈরি করা হয়।

এই পোলাও সাধারণত সুগন্ধি বাসমতি চাল, মসলাদার চিকেন, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জিরা ও অন্যান্য সুগন্ধি মসলা দিয়ে রান্না করা হয়। যা একে স্বাদ ও ঘ্রাণে অনন্য করে তোলে।

আপনার ইফতার আয়োজনকে আরও সুস্বাদু করে তুলতে রান্না করতে পারেন এই পোলাও। দ্রুত, সহজ এবং মজাদার স্বাদের ভরপুর। কালন্দারি চিকেন পোলাও অবশ্যই করার মতো একটি রেসিপি। রায়তার সাথে পরিবেশন করুন এবং উপভোগ করুন হৃদয়ভরা এক তৃপ্তিদায়ক খাবার।

উপকরণ: পোলাওয়ের মসলা তৈরি করে নিন। তার জন্য লাগবে সবুজ এলাচ ৬-৭টি, ধনিয়া ১ টেবিল চামচ, মৌরি ১ টেবিল চামচ, জিরা ১ টেবিল চামচ, জয়ফল ১/৪ টুকরা, জায়ত্রী ২ টুকরা, কালো গোলমরিচ ১/২ চা-চামচ, লবঙ্গ ৬-৭টি এবং দারচিনি ১ টুকরা।

চিকেন পোলাওয়ের জন্য লাগবে ঘি ১/২ কাপ, দারচিনি ২ টুকরা, কালো গোলমরিচ ১/২ চা-চামচ, সবুজ এলাচ ৪-৫টি, স্টার অ্যানিস ১টি, তেজপাতা ২টি, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ২-৩ টেবিল চামচ, টমেটো (স্লাইস করা) ১টি মাঝারি, আলুবোখারা ৮-১০টি, ধনেপাতা কুচি এক মুঠো, পুদিনা পাতা কুচি এক মুঠো, দই (ফেটানো) ১/২ কাপ, হিমালয়ান পিংক লবণ ১ টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী, চিকেন পাউডার দেড় টেবিল চামচ, টাটরি (সাইট্রিক এসিড) ১/৪ চা-চামচ, চিকেন মিক্স বোটি ৭৫০ গ্রাম, কাঁচা মরিচ ৪-৫টি, পানি ৪ কাপ বা প্রয়োজনমতো, সেলা চাল ৭৫০ গ্রাম (১ ঘণ্টা ভিজিয়ে রাখুন), কেওড়া জল ১ টেবিল চামচ,  জর্দার রং (কমলা ফুড কালার) ১/৪ চা-চামচ এবং পেঁয়াজ (ভাজা) এক মুঠো।

প্রস্তুত প্রণালী: প্রথমে পোলাওয়ের মসলা তৈরি করে নিন। তার জন্য একটি গ্রাইন্ডারে সবুজ এলাচ, ধনিয়া বীজ, মৌরি, জিরা, জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে ভালোভাবে গুঁড়া করে রাখুন।

চিকেন পোলাও রান্নার পদ্ধতি

একটি পাত্রে ঘি গরম করুন। এতে দারচিনি, কালো গোলমরিচ, সবুজ এলাচ, বড়ই ফুল, তেজপাতা, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ বাটা ও টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে ২-৩ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এরপর আলুবোখারা, ধনেপাতা, পুদিনা পাতা, প্রস্তুতকৃত মশলা, দই, গোলাপি লবণ, চিকেন পাউডার ও সাইট্রিক এসিড দিয়ে ভালোভাবে নেড়ে ২-৩ মিনিট রান্না করুন।

এবার চিকেন ও কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে ৪-৫ মিনিট রান্না করুন। এরপর পানি দিয়ে ভালোভাবে মেশান এবং ফুটতে দিন। চাল দিয়ে নেড়ে নিন ও মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না পানি কমে যায় (৩-৪ মিনিট)। এরপর রান্নার পাত্রের ওপরে একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিন ও হালকা আঁচে ৫ মিনিট দম দিন। কেওড়া জলের সাথে কমলা ফুড কালার মিশিয়ে নিন।

রান্নার পাত্রে এই মিশ্রণ ও ভাজা পেঁয়াজ দিয়ে কাপড় দিয়ে ঢেকে আরও ১২-১৫ মিনিট দম দিন। ভালোভাবে মিশিয়ে নিন, উপরে ভাজা পেঁয়াজ ছড়িয়ে পরিবেশন করুন। গরম গরম পরিবেশন করুন দই রায়তার সাথে এবং উপভোগ করুন সুস্বাদু কালন্দারি চিকেন পোলাও।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর