ঈদে বানাতে পারেন পেরি পেরি চিকেন ড্রামস্টিকস, রইল রেসিপি

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম

ঈদে বাড়িতেই বানাতে পারেন রেস্টুরেন্টের মতো সুস্বাদু পেরি পেরি চিকেন ড্রামস্টিকস। মসলা এবং সসের সঠিক মিশ্রণে তৈরি এই চিকেন ড্রামস্টিকস খেতে বেশ সুস্বাদু। সহজ উপকরণ ব্যবহার করেই আপনি তৈরি করতে পারবেন এই স্বাদের বিস্ফোরণ। রইল রেসিপি।

উপকরণ: চিকেন ড্রামস্টিকস ৭-৮টি, পাপ্রিকা পাউডার ১ টেবিল চামচ, ব্ল্যাক পেপার ১ চা-চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চা-চামচ (স্বাদমতো), ক্যাপসিকাম ১/২ কাপ (কিউব করা), পেঁয়াজ ১টি (মাঝারি আকারের), রসুন ৭-৮টি কোয়া, লেবুর খোসার জেস্ট ১/২ চা-চামচ, শুকনো লাল মরিচ ৩-৪টি, মরিচ ২টি, টমেটো পেস্ট ১ টেবিল চামচ, লাল মরিচের গুড়া দেড় চা-চামচ, ড্রাই অরিগানো ১ টেবিল চামচ, ব্রাউন চিনি ২ চা-চামচ, ভিনেগার ৩ টেবিল চামচ, লেবুর রস ৩ টেবিল চামচ, কুকিং অয়েল ৩ টেবিল চামচ, পানি ২ টেবিল চামচ (প্রয়োজনমতো), কর্নফ্লাওয়ার ১ চা-চামচ এবং পানি ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশানোর জন্য।

প্রস্তুত প্রণালি: প্রথমে চিকেন ড্রামস্টিকসের ওপর ছুরি দিয়ে গভীর কাটা দিন। যাতে মেরিনেড ভালোভাবে ঢুকতে পারে। একটি বাটিতে পাপ্রিকা পাউডার, ব্ল্যাক পেপার, হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে ড্রামস্টিকস ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করুন।

এখন একটি ব্লেন্ডারে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, শুকনো লাল মরিচ, মরিচ, টমেটো পেস্ট, লাল মরিচরে গুড়া, ড্রাই অরিগানো, ব্রাউন চিনি, ভিনেগার, লেবুর রস, কুকিং অয়েল ও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এবার মেরিনেট করা চিকেন ড্রামস্টিকসের ওপর প্রস্তুত করা মেরিনেড মাখিয়ে ১ ঘণ্টা মেরিনেট হতে দিন। তারপর মেরিনেট করা ড্রামস্টিকস গ্রিলারে রাখুন এবং ২০ মিনিট গ্রিল করুন।

ডিপ সস তৈরি: বাকি মেরিনেড একটি প্যানে কুকিং অয়েল দিয়ে কম আঁচে ২-৩ মিনিট রান্না করুন। এরপর পানি ও কর্নফ্লাওয়ার দিয়ে সস ঘন করে নিন। 

গ্রিল করা চিকেন ড্রামস্টিকস গরম গরম পেঁয়াজ রিং এবং সসের সঙ্গে পরিবেশন করুন। এই পেরি পেরি চিকেন ড্রামস্টিকস তৈরি করতে সময় খুব কম লাগে।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর