আমেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পথ খোঁজা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম

আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঘাটতি কমানোর সুযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

শুল্কের ধাক্কা সামলাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার কথাও জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা ব্লুমবার্গকে জানান, রপ্তানি পণ্যে ধার্য হওয়া শুল্ক কমাতে বাণিজ্য উদ্বৃত্ত কমানোর উপায় খুঁজছে বাংলাদেশ। 

সেখ বশির আরও জানান, এটি এখন আর দ্বিপক্ষীয় বিষয় নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক সুনামি হয়ে দাঁড়িয়েছে। 

ট্রাম্প প্রশাসন যে কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ হারে শুল্ক আরোপ করেছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। একক দেশ হিসেবে আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক ক্রেতা। ফলে এই শিল্পের ওপর আঘাত লাগলে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে।

এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্র খাতের ৯৭ শতাংশের বেশি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে। প্রায় শতভাগ কারখানায় ঈদ বোনাসও দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ ও শিল্প পুলিশ। অধিকাংশ কারখানায়...
সরকারের তিন মাসের কার্যক্রম পর্যালোচনা
দেশের অর্থনীতি এখনও বড় ধরনের সংকটে রয়েছে। বিশেষ করে অভ্যন্তরীণ ও বৈশ্বিকসহ ত্রিমুখী চাপ সামলাতে হচ্ছে সরকারকে। শনিবার সরকারের তিন মাসের কার্যক্রম পর্যালোচনা নিয়ে আয়োজিত পিপিআরসি'র আলোচনায় এসব...
রাজনৈতিক পরিবর্তনের পর দেশের অর্থনীতি নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। এই পরিস্থিতি সামাল দিতে ৮টি গুরুত্বপূর্ণ খাতে দ্রুত সংস্কার জরুরি বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সম্প্রতি প্রকাশিত...
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর