চীনের এআই চিপের বাজারে এনভিডিয়ার বিকল্প কি হুয়াওয়ে?

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

চীনের এআই চিপের চাহিদা মেটাতে এনভিডিয়ার বিকল্প হয়ে উঠার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে স্থানীয় নির্মাতা হুয়াওয়ে। অতি সম্প্রতি মার্কিন সরকার এনভিডিয়ার এইচ২০ এআই চিপটি চীনের বাজারে রপ্তানির ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। এই প্রেক্ষাপটে হুয়াওয়ে আগামী মাসের শুরুতেই তাঁদের উন্নত ৯১০সি এআই চিপটি চীনের গ্রাহকদের কাছে পাঠাতে শুরু করবে। বিষয় সম্পর্কে অবগত দু’জন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উল্লেখ্য, চিপস অ্যাক্টের অধীনে ২০২২ সাল থেকেই আমেরিকা তাঁদের দেশে উৎপাদিত উন্নত সব এআই চিপ চীনের বাজারে রপ্তানিতে বিভিন্ন প্রকার বিধিনিষেধ আরোপ করতে শুরু করে। এরপর থেকে প্রতি বছরই এই প্রতিবন্ধকতা আরও কঠোর হয়েছে। বস্তুত এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের তৈরি সবচেয়ে উন্নত এআই চিপগুলো (যেমন এনভিডিয়া’র বি২০০ ও এইচ১০০) চীনের বাজারে রপ্তানির অনুমতি নেই। আর যে চিপগুলো এতদিন রপ্তানি করা যেত- যেমন  এনভিডিয়ার এইচ২০ চিপ- সেগুলোও এখন সীমিত করে আনছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার। 

সম্প্রতি ট্রাম্প প্রশাসন এনভিডিয়া’কে জানিয়েছে, এবার থেকে এইচ২০ চিপটি রপ্তানি করতে প্রয়োজন হবে রপ্তানি লাইসেন্সের। এতে বিপাকে পড়েছে এনভিডিয়াও। কেননা ইতোমধ্যেই ক্রয়াদেশ অনুযায়ী তাঁরা এইচ২০ চিপ উৎপাদন শুরু করে দিয়েছে এবং চীনা গ্রাহকদের কাছে এগুলো পৌঁছে দিতে না পারলে ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ক্ষতির সম্মুখীন হতে পারে বিশ্বের শীর্ষ এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। নিকট ভবিষ্যৎকে ঘিরে এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। গত ৫ দিনে তাঁদের শেয়ার প্রতি বাজারদর পড়েছে ১৭ ডলারেরও বেশি।

বিশ্বস্ত সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদন বলছে, হুয়াওয়ে ইতোমধ্যেই ৯১০সি এআই চিপটির উৎপাদন বৃদ্ধি করেছে উল্লেখযোগ্যহারে। আগামী মাসের প্রথম থেকেই চীনা এআই প্রতিষ্ঠানগুলোর কাছে এই চিপগুলো পৌঁছাতে শুরু করবে। শুধু তাই নয়, বিষয়সংশ্লিষ্ট সূত্র বলছে, ৯১০সি চিপটির কিছু চালান ইতোমধ্যেই প্রেরণ করেছে হুয়াওয়ে। 

চীনের বাজারে এনভিডিয়ার এইচ২০ চিপটির রপ্তানি হঠাৎ করে সীমিত করার মার্কিন সিদ্ধান্তে বিপাকে পড়েছে চীনের এআই প্রতিষ্ঠানগুলো। কেননা এই চিপটির জন্য তাঁরা বড় আকারের ক্রয়াদেশ আগেই থেকেই দিয়ে রেখেছিল এনভিডিয়াকে। এই প্রেক্ষাপটে চীনের এআই প্রতিষ্ঠানগুলোর জন্য ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে হুয়াওয়ে। নিজেদের উন্নত চিপটির উৎপাদন বাড়িয়ে স্থানীয় চাহিদা মেটানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, হুয়াওয়ের ৯১০সি জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) যতটা না প্রযুক্তিগত সাফল্য তার চেয়েও বেশি স্থাপত্যগত বিবর্তনের (আর্কিটেকচারাল এভোলিউশন) দিকে ইঙ্গিত করে। রয়টার্সের প্রতিবেদনে সূত্রের বরাতে এমনটাই উল্লেখ করা হয়েছে। 

সূত্রমতে, ৯১০সি চিপটিকে পারফরম্যান্সের দিক দিয়ে এনভিডিয়ার’র উন্নত এইচ১০০ চিপের সাথে তুলনা করা যেতে পারে। এক্ষেত্রে অবশ্য দুটি ৯১০বি প্রসেসরকে একটি প্যাকেজে সমন্বিত করতে হয় অ্যাডভান্সড ইন্টিগ্রেশন প্রযুক্তি ব্যবহার করে। এর অর্থ হচ্ছে, ৯১০সি জিপিইউ’র কম্পিউটিং ও মেমোরি সক্ষমতা ৯১০বি-এর দ্বিগুণ। এই চিপটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিভিন্ন কাজ করতে সক্ষম।

আমেরিকা ২০২২ সাল থেকেই চীনের বাজারে এনভিডিয়ার সবচেয়ে উন্নত এআই চিপ এইচ১০০ ও বি২০০ রপ্তানি নিষিদ্ধ করে রেখেছে। এর ফলে হুয়াওয়েসহ চীনের স্থানীয় প্রতিষ্ঠানগুলো এআই সক্ষমতার জিপিইউ নির্মাণে মনোনিবেশ করতে শুরু করে। এক্ষেত্রে হুয়াওয়ের মতো শীর্ষ প্রতিষ্ঠানের পাশাপাশি আছে মুর থ্রেডস ও ইলুভাটার কোরেক্স। অথচ একটা সময় এআই চিপ বা জিপিইউ’র জন্য চীনা প্রতিষ্ঠানগুলো এনভিডিয়ার ওপরই নির্ভরশীল ছিল।

হুয়াওয়ের ৯১০সি চিপের বিশাল শিপমেন্ট বা চালানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা অবশ্য এখনও আসেনি হুয়াওয়ে বা চীন সরকারের তরফ থেকে। তবে চীনা এআই প্রতিষ্ঠানগুলোর জন্য এনভিডিয়া’র এইচ২০ চিপের প্রাথমিক বিকল্প হয়ে উঠতে পারে হুয়াওয়ের এসেন্ড ৯১০সি জিপিইউ, যেটি ইতোমধ্যেই ব্যবহার করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে।

গত বছরের শেষ দিকে হুয়াওয়ে তাঁদের উন্নত ৯১০সি চিপটির নমুনা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে পাঠায়। এরপর তাঁরা এই চিপটির জন্য ক্রয়াদেশও পেয়েছে বেশ ক’টি প্রতিষ্ঠানের কাছ থেকে। তবে ৯১০সি চিপটি কোন কোন প্রতিষ্ঠানে তৈরি হবে এ সম্পর্কিত কোনো তথ্য রয়টার্সের কাছে নেই বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর