আচারি বেগুনের সবজি রেসিপি, খাবারে দেবে ভিন্ন স্বাদ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১১:১৬ এএম

বেগুন। এই চিরচেনা সবজিটিকেই যদি আচারের গন্ধে মোড়ানো যায়। তাহলে স্বাদে যে অন্যরকম এক দারুণ টুইস্ট আসবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ঠিক তেমনই এক ব্যতিক্রমী রেসিপি আচারি বেগুন। চলুন, দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন। রইল রেসিপি।

যা যা লাগবে

  • রসুন ১৫-২০ কোয়া
  • শুকনা লাল মরিচ ৬-৭টি
  • ধনে দানা ১ টেবিল চামচ
  • সরিষা দানা ১ চা-চামচ
  • জিরা আধা টেবিল চামচ
  • চিনাবাদাম ২ টেবিল চামচ
  • পানি ২ কাপ
  • পিঙ্ক সল্ট দেড় ১/২ টেবিল চামচ
  • বেগুন ৭৫০ গ্রাম (ছোট কিউব করে কাটা)
  • তেল ১/৪ কাপ
  • কারিপাতা ১৫-২০টি
  • হলুদের গুঁড়া ১ চা-চামচ
  • টমেটো কুচি ৩টি (মাঝারি মাপের)
  • কালোজিরা ১/৪ চা-চামচ
  • তেতুলের পাল্প ৩ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি পরিমাণমতো

যেভাবে বানাবেন

একটি ফ্রাইংপ্যানে রসুন, শুকনা মরিচ, ধনে, সরিষা, জিরা ও চিনাবাদাম হালকা আঁচে ভেজে নিন। মসলাগুলো থেকে সুগন্ধ বেরোলেই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর মসলাগুলো গুঁড়া করে রাখুন।

এবার এক বাটিতে পানি ও পিঙ্ক লবণ মিশিয়ে বেগুনের টুকরোগুলো ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ছেঁকে তুলে রাখুন।

একটি কড়াইয়ে তেল গরম করে কারি পাতা ও বেগুন দিয়ে ১-২ মিনিট ভেজে নিন। তারপর দিন লবণ, হলুদ ও কুচানো টমেটো। ভালোভাবে নেড়ে ঢেকে দিন। কম আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন। ঢাকনা খুলে আরও ১ মিনিট বাড়তি আঁচে ভাজুন।

এবার ঢেলে দিন আচারি মসলার গুঁড়া ও কালোজিরা। নেড়ে মিশিয়ে নিন। সঙ্গে দিন তেতুঁলের পাল্প। আরও কিছুক্ষণ রান্না করে নামানোর আগে উপরে ছড়িয়ে দিন ধনেপাতা।

গরম ভাত, পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন এই অনন্য স্বাদের আচারি বেগুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর