বারবিকিউ পুলড বিফ নান বানের রেসিপি

আপডেট : ১৫ মে ২০২৫, ০৪:০০ পিএম

বাড়িতে যেকোনো আয়োজনে শুধু বিরিয়ানি, কাবাব আর সেমাই নয়, একটু ভিন্ন স্বাদের কিছু থাকলে মন্দ হয় না। রাখতে পারেন গরম গরম পুলড বিফ আর চিজে ভরা নরম নান বান। শুনলেই যেন জিভে জল আসে। বিশেষ করে বিকেলের নাশতা বা রাতের হালকা খাবারে এমন কিছু পরিবেশন করলে অতিথিদের বাহবা মেলার সম্ভাবনা একেবারেই কম নয়।

এই মুখরোচক বান তৈরি করতে সময় লাগলেও প্রক্রিয়াটা বেশ সহজ। জেনে নিন রেসিপি।

উপকরণ

ফিলিং তৈরির জন্য লাগবে তেল ১ টেবিল চামচ, বিফ আন্ডারকাট ৩৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১টি (মাঝারি), আদা-রসুন বাটা দেড় চা-চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চা-চামচ (স্বাদমতো), ব্ল্যাক পেপার ১ চা-চামচ, পাপরিকা গুঁড়া ১/২ চা-চামচ, জিরা গুঁড়া ১/২ চা-চামচ, পানি ১ কাপ, বারবিকিউ সস ৩ টেবিল চামচ এবং হট সস ২ টেবিল চামচ।

ডো বা খামির তৈরির জন্য লাগবে ইন্সট্যান্ট ইস্ট আড়াই চা-চামচ, ক্যাস্টার সুগার/চিনির গুঁড়া ১/২ টেবিল চামচ, গরম পানি ১/৪ কাপ, ডিম ১টি, দই ১/৪ কাপ, তেল ১ টেবিল চামচ, ময়দা ৪ কাপ, হিমালয়ান পিঙ্ক সল্ট ২ চা-চামচ, বেকিং পাউডার ১/২ চা-চামচ, পানি ১ কাপ (প্রয়োজনমতো), তেল ১ চা-চামচ (মাখানোর জন্য), চেডার ও মোজারেলা চিজ পরিমাণমতো (কুচানো), ডিমের কুসুম ১টি, দুধ ১ টেবিল চামচ, তিল প্রয়োজনমতো এবং গলানো বাটার।

প্রস্তুত প্রণালী

একটি ফ্রাইং প্যানে তেল গরম করে বিফ দিয়ে মাঝারি আঁচে চারদিক থেকে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। একই প্যানে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ১ মিনিট ভাজুন। এরপর লবণ, ব্ল্যাক পেপার, পাপরিকা, জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ১-২ টেবিল চামচ পানি দিয়ে নেড়ে মিশিয়ে দিন। ভাজা বিফ দিয়ে ভালোভাবে নেড়ে মেশান। এরপর ১ কাপ পানি দিন। ফুটে উঠলে ঢেকে দিয়ে অল্প আঁচে ১ ঘন্টা ৩০ মিনিট মতো সেদ্ধ করুন যতক্ষণ না মাংস নরম হয়। চুলা বন্ধ করে কাঁটা চামচ দিয়ে মাংস ছিঁড়ে নিন। আবার চুলা জ্বালিয়ে বারবিকিউ সস ও হট সস দিয়ে মেশান ও ১ মিনিট রান্না করে নামিয়ে নিন।

এবার আর একটি বাটিতে ইস্ট, চিনি ও গরম পানি মিশিয়ে ঢেকে রাখুন ১০-১২ মিনিট, যাতে ইস্ট ফেঁপে ওঠে। এরপর ডিম, দই, তেল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এবার ময়দা, লবণ ও বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিন। অল্প অল্প করে পানি দিয়ে নরম খামির তৈরি করুন। খামিরে ১ চা চামচ তেল মেখে ঢেকে রাখুন ১ ঘন্টা ৩০ মিনিট, যাতে ফুলে ওঠে। পরে শুকনো ময়দা ছিটিয়ে মথে নিন যতক্ষণ না মসৃণ ডো হয়।

খাবারটির ভেতরে রয়েছে মজার মাংসের পুর। ছবি: ইনডিপেনডেন্ট

এবার খামির থেকে প্রায় ৬০ গ্রাম ওজনের অংশ কেটে বল বানান। বেলুন ৪ ইঞ্চি চওড়া, মাঝখানটা মোটা আর চারপাশ পাতলা রাখুন। মাঝখানে ১ টেবিল চামচ ফিলিং ও চিজ দিয়ে চারদিকের মুখ এক করে বল বানিয়ে সিল করে নিন। সব বান একটি গ্রিজ করা ও বেকিং পেপার দেওয়া ট্রেতে দিন, কাপড় দিয়ে ঢেকে ১৫ মিনিট রেস্টে রাখুন। ডিমের কুসুম ও দুধ মিশিয়ে বানগুলোর উপর ব্রাশ করুন। তারপর উপরে তিল ছিটিয়ে দিন।

আগে থেকে গরম করা ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াসে ১৫-২০ মিনিট বেক করুন (উপরে-নিচে গ্রিল ওপেন)। ওভেন থেকে বের করে গলানো মাখন ব্রাশ করুন। আর পরিবেশন করুন গরম গরম টমেটো কেচাপের সঙ্গে।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে...
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর ধস নামলে এই হতাহতের ঘটনা হয়।  এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী...
ফ্যাসিবাদী আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দেশে গিয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর