ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিশেষ সুবিধা পাবে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবার

আপডেট : ২৬ মে ২০২৫, ১২:৪৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যান্ডাগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন।’

সম্প্রতি ডিনস্ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালি প্রবাসী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর...
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় খালের পাড় থেকে আবুল হোসেন পেদা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ধামারন গ্রামের একটি খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের...
মাদারীপুর শহরে একটি ভবনে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সাইম মোল্লা নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ভুঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা হয়। ৩ লাখ টাকায়...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলমান বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি। 
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার টোকিওতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য...
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, কার্যকর নীতিমালা প্রণয়ন এবং জ্বালানি রূপান্তরে সামাজিক ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’।...
ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের ব্র্যান্ডটির ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ সময়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর