আমিরের ‘সিতারে জামিন পার’ দেখে রিভিউ দিলেন শচীন টেন্ডুলকার

আপডেট : ২০ জুন ২০২৫, ০৩:৪৭ পিএম

বল মাঠের মতোই সিনেমা হলেও কোনো কিছু দুর্দান্ত কি না—তা শচীন টেন্ডুলকার একঝলকেই বুঝে যান। এবার কিংবদন্তি ক্রিকেটার মুগ্ধ হলেন আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’ দেখে। সম্প্রতি আয়োজিত এক স্পেশাল স্ক্রিনিংয়ে ছবিটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘ক্রিকেটের ঈশ্বর’।

আমির খান প্রোডাকশন তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লিখেছে, ‘ক্রিকেট মাঠ হোক বা সিনেমা হল—শচীন স্যার ক্লাসিক কিছু দেখলেই তা বুঝে ফেলেন।’

ভিডিওতে দেখা যায়, শচীন ছবিটি দেখার পর আমিরের পাশে দাঁড়িয়ে বলেন, ‘ছবিটি আমার খুব ভালো লেগেছে। এটি এমন এক গল্প, যা আপনাকে হাসায়, কাঁদায় এবং ভীষণভাবে নাড়া দেয়। খেলাধুলা আমাদের জীবনে অনেক কিছু শেখায়—এই ছবিও তাই করে। এতে রয়েছে দারুণ বার্তা, যা সবাইকে একত্রিত করতে পারে। অভিনয়শিল্পীরা অসাধারণ কাজ করেছেন। আমি তাদের সবাইকে বড় একটা থাম্বস আপ দিতে চাই।’

পরিচালক আর এস প্রসন্ন এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘দ্য গড স্পেক’।

এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আমির খান ও জেনেলিয়া দেশমুখ। গল্প আবর্তিত হয়েছে এক সাময়িক বরখাস্ত হওয়া বাস্কেটবল কোচকে ঘিরে, যিনি ডিইউআই (ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স) ঘটনার পর আদালতের নির্দেশে নিউরোডাইভারজেন্ট প্রাপ্তবয়স্কদের একটি দলকে কোচিং করাতে বাধ্য হন। সেই অভিজ্ঞতা তার জীবনের দৃষ্টিভঙ্গিকে আমূল পাল্টে দেয়।

ছবিতে আরও রয়েছেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর। এদের অনেকেরই এটি প্রথম সিনেমা।

আজ সিনেমাটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এর আগেই আমির খান কিছু নির্বাচিত দর্শকের জন্য একটি স্পেশাল স্ক্রিনিং আয়োজন করেন, যেখানে দর্শকের প্রতিক্রিয়া নিজে উপস্থিত থেকে দেখেন তিনি। সেই আয়োজনেই হাজির ছিলেন শচীন টেন্ডুলকার, যার রিভিউ এখন দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিচ্ছে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর