বিমান দুর্ঘটনায় নিখোঁজ সেই নির্মাতার মরদেহ উদ্ধার

আপডেট : ২১ জুন ২০২৫, ০৬:২০ পিএম

ভারতের আহমেদাবাদে গত ১২ জুন এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন গুজরাটি নির্মাতা মহেশ কালাওয়াডিয়া। দর্শকের কাছে তিনি মহেশ জিরাওয়ালা নামেও পরিচিত ছিলেন। তাঁর স্ত্রী হেতাল আশঙ্কা করছিলেন যে, মহেশ বিমান দুর্ঘটনার সময় রাস্তায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে থাকতে পারেন। এবার ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।

মহেশ বিমানে ছিলেন না, তিনি ছিলেন সেই ব্যক্তিদের মধ্যে, যাঁদের ওপর বিমানটি আছড়ে পড়েছিল। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পোড়া স্কুটার দেখেই স্বজনেরা প্রথমে আশঙ্কা করছিলেন যে, তিনি দুর্ঘটনার দিন মেডিকেল কলেজের ছাত্রাবাসের কাছ থেকে নিখোঁজ হয়েছেন এবং মারা গেছেন। 

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গিয়েছিল, দুর্ঘটনাস্থল থেকে মহেশ জিরাওয়ালার সেই পুড়ে যাওয়া অ্যাক্টিভা স্কুটারটি উদ্ধার করা হয়েছে, যা দুর্ঘটনায় তাঁর মারা যাওয়ার সন্দেহকে আরও বাড়িয়ে দেয়। পরে ডিএনএ পরীক্ষার পর তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

এদিকে, নির্মাতার পরিবার প্রথমে তাঁর মরদেহ গ্রহণ করতে রাজি ছিলেন না, কারণ কেউ বিশ্বাস করতে পারছিল না যে, মহেশের মৃত্যু হতে পারে। কিন্তু পুলিশ যখন উদ্ধার হওয়া স্কুটির নম্বর এবং ডিএনএ রিপোর্টসহ বেশ কিছু প্রমাণ উপস্থাপন করে, তখন পরিবারকে মেনে নিতে হয় যে এই মরদেহ মহেশেরই।

মৃত্যুকালে মহেশ তাঁর স্ত্রী হেতাল এবং দুই সন্তানকে রেখে গেছেন।

কে এই মহেশ জিরাওয়ালা? 

গুজরাটের আহমেদাবাদ শহরের বাসিন্দা ছিলেন মহেশ জিরাওয়ালা। বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও পরিচালনার জন্য পরিচিত ছিলেন তিনি। এ ছাড়া যুক্ত ছিলেন প্রযোজনায়।

মহেশের মিউজিক ভিডিওগুলো মূলত গুজরাটি ভাষায় নির্মিত। এ ছাড়াও ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ককটেল প্রেমী প্যাগ অব রিভেঞ্জ’ পরিচালনা করেছিলেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর