বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে হানিফ সংকেতের আবেগঘন স্মৃতিচারণ

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম

আজ (৬ জুলাই) প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। গানে গানে যিনি জয় করেছিলেন কোটি হৃদয়, সেই শিল্পীকে আজ স্মরণ করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে হানিফ সংকেত লেখেন, ‘‘যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই মানুষ তাঁকে ভালোবাসতো, দিয়েছিল ‘প্লেব্যাক সম্রাট’ উপাধি।’’

তিনি জানান, চার দশকেরও বেশি সময় ধরে এন্ড্রু কিশোরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একসঙ্গে আড্ডা, বিদেশ সফর—সব মিলিয়ে এন্ড্রু কিশোর ছিলেন তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ।

বন্ধুর সমাধিতে সংকেত। ছবি: হানিফ সংকেত/ফেসবুক

হানিফ সংকেত আরও লেখেন—‘কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারতো। কিশোর ছিল ইত্যাদির প্রায় নিয়মিত শিল্পী। একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর।’

লেখার শেষটায় ভালোবাসা আর না-বলা বিষাদের ছোঁয়া—‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলব না, ভুলতে পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।’

প্রসঙ্গত, বাংলা গানের ইতিহাসে এন্ড্রু কিশোর এক উজ্জ্বল নাম। তাঁর কণ্ঠে যেমন ছিল দরাজ আবেগ, তেমনি ছিল নিখুঁত টেকনিক। বহু কালজয়ী গান গেয়ে তিনি হয়ে উঠেছিলেন প্লেব্যাক সম্রাট। 

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
লোডিং...

এলাকার খবর